ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন কি নেইমার ? 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১০:৫৩ এএম
স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন কি নেইমার।ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে না পারলেও এবার তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

কাফের চোটের কারণে প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। এ কারণে গ্রুপ পর্বে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারেননি। তবে গত সপ্তাহে পূর্ণমাত্রার অনুশীলনে ফিরেছেন এই তারকা ফুটবলার। সোমবার (২২ জুন) দলের কৌশলগত অনুশীলনেও অংশ নেওয়ায় তার ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।

জাতীয় দলে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে শুরু থেকেই ছিল ব্যাপক আলোচনা। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর ক্লাব ফুটবলে খেলতে গিয়ে আরও কয়েক দফা ইনজুরিতে পড়েন। প্রায় ৬৫০ দিনের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি আবারও ব্রাজিল দলে ফিরেছেন নেইমার।

ব্রাজিলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি জানিয়েছেন, অনুশীলনে নেইমারকে দুর্দান্ত ছন্দে দেখা গেছে। তিনি বলেন, নেইমারের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। অনুশীলনে তার তীব্রতা দেখেই বোঝা যায়, সে খেলতে কতটা মুখিয়ে আছে।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ ‘সি’এর শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করতে পারলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

এমন পরিস্থিতিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দেখা যাবে কি না, সেটিই এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের মঞ্চে আবারও মাঠ মাতাতে দেখা যেতে পারে সেলেসাওদের এই মহাতারকাকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
পায়ের জাদুতে প্রতিপক্ষকে বধ করতে অভ্যস্ত লিওনেল মেসিকে এবার দেখা গেল ভিন্ন এক রূপে। দুর্দান্ত এক হেডারে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসি-কাসেমিরোর গোলে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলবন্যায় ভাসিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার হ্যাটট্রিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলের বড় জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
এশিয়ান গেমসের নারী ক্রিকেট / না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি বৃষ্টিতে ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।
না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এশিয়ান গেমস / ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের। তবে প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যার ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ নারী দলের সামনে। এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ চীন। জাপানের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও চীনের ম্যাচটি। বেরসিক বৃষ্টিতে যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মাঠের ক্রিকেটে না খেলেই কোয়ার্টার ফাইনালে জিতবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বর্তমান সময়ে নাগোয়াতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগে বৃষ্টির কারণে পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে সুপার ওভারে আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ ও চীন রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশের মূল পরীক্ষাটা হবে সেমিফাইনালে। যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।  যারা কিনা গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে জ্যোতিরা। আরটিভি/এসআর  
ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপে নেইমারকে রাখার বিষয়ে যা বললেন আনচেলত্তি
আবারও এক হচ্ছেন নেইমার-কৌতিনহো
আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার
সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার