ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নকআউট নিশ্চিতের পর পরিবারের পক্ষ থেকেও বড় সুখবর পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মাঠে আর্জেন্টিনার সাফল্যের মধ্যেই পারিবারিকভাবে স্বস্তির খবর পেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তার বাবা হোর্হে মেসি চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।

আর্জেন্টিনার জনপ্রিয় সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক অ্যাঞ্জেল দে ব্রিটো মঙ্গলবার(২৩ জুন) ‘আমেরিকা টিভি’র জনপ্রিয় অনুষ্ঠান এলএএম-এ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর হোর্হে মেসি নিজ শহর রোসারিওর বাড়িতে ফিরে গেছেন।

গত সপ্তাহে ৬৮ বছর বয়সী হোর্হে মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে মেসি পরিবারের পক্ষ থেকে দ্রুতই একটি আনুষ্ঠানিক বিবৃতিতে সেই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়, তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

আরও পড়ুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন পুরোপুরি সুস্থ হয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন হোর্হে মেসি। বাবার সুস্থতার এই সুখবরের মধ্যেই মাঠেও দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। তার নেতৃত্বে আর্জেন্টিনা গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে।

জাতীয় দলের সাফল্যের পাশাপাশি বাবার সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর নিঃসন্দেহে মেসি ও তার পরিবারের জন্য বড় স্বস্তির উপলক্ষ হয়ে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
আরও পড়ুন
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, নিষিদ্ধ ৩