ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হেডে গোল করা নিয়ে আনচেলত্তির সঙ্গে বাজি ধরেছিলেন ভিনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

হেডে গোল করার জন্য কার্লো আনচেলত্তির সঙ্গে বাজি ধরেছিলেন বলে জানিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। সেই সঙ্গে স্কটল্যান্ডের বিপক্ষে হেডে গোল করায় ইতালিয়ান এই কোচের কাছে পুরস্কার দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) স্কটল্যান্ডকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩–০ গোলে হারায় ব্রাজিল। এই ম্যাচে দুই গোল করা ভিনি তার দ্বিতীয় গোলটি করেন হেড দিয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারেজের ক্রস থেকে লাফিয়ে ক্ষিপ্র হেডে বল জালে জড়ান তিনি।

গ্রুপ পর্বের তিন ম্যাচে এতে করে ৪ গোল হয়ে যায় তার। ২০০২ সালের পর গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করলেন কোনো ব্রাজিলিয়ান। ম্যাচসেরা হয়ে এসে হেডে গোল করার পর ভিনিসিয়ুস মজার গল্প শেয়ার করেছেন।

ভিনিসিয়ুস বলেন, আমি কার্লো আনচেলত্তিকে কথা দিয়েছিলাম যে আমি হেডে একটি গোল করব। তিনি আমাকে বলেছিলেন যে এটা প্রায় অসম্ভব এবং যদি আমি এটা করতে পারি, তবে তিনি আমাকে একটি উপহার দেবেন। আমি এখন সেটার (উপহার) জন্যই অপেক্ষা করছি।

সাম্প্রতিক সময়ে নেইমার চোটে থাকায় ব্রাজিলের মূল খেলোয়াড় হয়ে উঠেছেন ভিনি। চোট কাটিয়ে নেইমার ফিরলেও ভিনিই এখন মূল ভরসা। ইতোমধ্যে বিশ্বকাপে ৪ গোল করেছেন, একটি অ্যাসিস্ট করে দলের সেরা পারফর্মার তিনি।

নিজের ঘাটতির জায়গা হেড দিয়ে গোল করার পর কোচ আনচেলত্তি নিশ্চিতভাবেই খুশি মনেই তাকে পুরস্কৃত করবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা
বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা, চমক ৮ নতুন মুখ