ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আগামী বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
রোনালদো ও রোনালদোর ছেলে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নে এখনও মাঠে লড়াই চালিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে অনেকেই মনে করছেন ২০২৬ বিশ্বকাপই হতে পারে তার শেষ বিশ্বকাপ। তবে পর্তুগিজ মহাতারকার ভাবনা যেন ভিন্ন। বিশ্বকাপ জয়ের পাশাপাশি তিনি আরেকটি স্বপ্নও লালন করছেন ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে একই দলে খেলার।

রোনালদো জানিয়েছেন, তার ছেলে প্রায়ই তাকে আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। কারণ ২০৩০ বিশ্বকাপে বাবা-ছেলে একসঙ্গে পর্তুগালের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন দেখছে ক্রিস্টিয়ানো জুনিয়র।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো বলেন, ক্রিস্টিয়ানো জুনিয়র সবসময় আমাকে বলে খেলা চালিয়ে যেতে, যাতে ২০৩০ বিশ্বকাপে আমরা সতীর্থ হতে পারি।

এদিকে বাবার স্বপ্ন পূরণের পথে দারুণভাবেই এগিয়ে চলেছেন ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। বাঁ প্রান্তে খেললেও আক্রমণভাগের প্রায় সব পজিশনেই সমান দক্ষতা দেখাচ্ছেন তিনি। গতি, শারীরিক সক্ষমতা এবং গোল করার নৈপুণ্যে ইতোমধ্যেই নজর কেড়েছেন ফুটবল অঙ্গনে।

২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তিনটি শিরোপা জিতেছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। এর মধ্যে ভ্লাতকো মাকোভিচ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ক্লাব ফুটবলেও পারফরম্যান্স দারুণ। আল নাসরের অনূর্ধ্ব-১৫ অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ২৭ ম্যাচে ৫৬ গোল ও ১৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। সম্প্রতি অনূর্ধ্ব-১৭ দলেও হ্যাটট্রিকসহ নিয়মিত গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন।

আরও পড়ুন

তার ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সৌদি আরবের সংবাদমাধ্যম আল উইয়াম দাবি করেছে, ২০২৬-২৭ মৌসুমে আল নাসরের মূল দলের অনুশীলনে যুক্ত হতে পারেন ক্রিস্টিয়ানো জুনিয়র। যদি সেটি বাস্তবে রূপ নেয়, তাহলে বাবা-ছেলেকে একই মাঠে দেখা এবং একসঙ্গে রোনালদোর বিখ্যাত ‘সিউউউ’ উদযাপন করার অপেক্ষাও হয়তো খুব বেশি দিনের নয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের