ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

নাসিরের কাঁধে চড়ে তামিমার খুনসুটি, ভাইরাল নতুন ছবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
নাসির-তামিমা।ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকেন। নানা সমালোচনার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সুখের মুহূর্ত ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন এই দম্পতি।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি নতুন ছবি প্রকাশ করেন তামিমা। ছবিগুলো প্রকাশের পরই তা নেটিজেনদের নজর কাড়ে।

ছবিতে দেখা যায়, নাসির হোসেনের কাঁধে বসে আছেন তামিমা সুলতানা তাম্মি। অন্যদিকে নিচে বসে মোবাইল ফোন হাতে রয়েছেন নাসির। হাস্যোজ্জ্বল ও খুনসুটিতে ভরা মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে, যা তাদের পারিবারিক বন্ধনের একটি স্বাভাবিক ও আনন্দঘন দিক তুলে ধরেছে।

ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা নানা ধরনের প্রতিক্রিয়া জানান। কেউ দম্পতির ভালোবাসার প্রশংসা করেছেন, আবার কেউ মজার মন্তব্য করেছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে অতীতে নানা বিতর্কের মুখে পড়লেও নাসির ও তামিমা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের স্বাভাবিক জীবনযাপনের বিভিন্ন মুহূর্ত নিয়মিত শেয়ার করে আসছেন।

image

ছবির ক্যাপশনে তামিমা লিখেছেন, কিছু কিছু বউরা তার স্বামীর কাছে বোঝা হয় না, বরং আল্লাদিও হয়। বাচ্চাসুলভ আচরণ করা, নেকামো করা, আবদার করা, বাচ্চাদের মতো বায়না ধরা, ছোটো ছোটো বিষয়ে রাগ করে গাল ফুলিয়ে বসে থাকা, এটাই বোঝায় যে, বাবার রাজকুমারিটা একটা রাজার নিকট রানীর মতো আছে।

এর আগে রোববার (২৯ জুন) রাতেও একটি পোস্ট দেন। ওই পোস্টে আর্জেন্টিনার জার্সি পরিহিত বেশ কয়েকটি ছবিও যুক্ত করেন তামিমা।

image

ক্যাপশনে লিখেন, শত কোটি ফুটবলপ্রেমীর কাছে আর্জেন্টিনা নিছক কোনো দল বা দেশ নয়, এটি সত্যিই এক গভীর আবেগের নাম। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
আবুধাবি টেস্টে ব্যাটিংয়ে ভালো করলেও বল হাতে নিজেদের সেরাটা দিতে পারেনি টাইগাররা। বিপরীতে ব্যাট হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়ে আফগানিস্তানকে স্বস্তি এনে দিয়েছেন রহমত শাহ ও ইকরাম আলীখিল। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভর করে ৪ উইকেটে ২১১ রান তুলেছে  আফগানিস্তা। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে তারা। শনিবার (১০ অক্টোবর) আব্দুল মালিক ও হাশমতউল্লাহ শহীদিকে কয়েক বলের মধ্যে ফিরিয়ে খানিকটা আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে দিনের বাকিটা সময়ে বিশেষ কিছুই করতে পারেননি সফরকারীরা।  হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা খানিকটা চাপ তৈরি করলেও প্রত্যাশিতভাবে উইকেটের দেখা পাননি। অনেকটা হতাশার দিন কাটাতে হয়েছে বাংলাদেশকে। বিপরীতে বাংলাদেশের বোলারদের সামলে আফগানদের ভালো অবস্থানে রেখেছেন মালিক ও রহমত।  দুজনের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান তুলেছে আফগানিস্তান। এখনো বাংলাদেশের চেয়ে ১৩৫ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। এর আগের দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন নাঈম শেখ ও তাইজুল ইসলাম। তবে ২০ বলে ৯ রান করে কট বিহাইন্ড হন তাইজুল। আর এবাদত ডাক হলে অলআউট হয় বাংলাদেশ। কিন্তু অপর প্রান্ত থেকে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলকে ৩৪৬ রানের পুঁজি এনে দেন নাঈম আরটিভি/এসআর
রহমত ও ইকরামের প্রতিরোধ, দ্বিতীয় দিনে হতাশ টাইগাররা
আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকজান্ডার সেফেরিন
নিজের সিদ্ধান্ত বদলে চতুর্থ ও শেষবারের মতো উয়েফা (UEFA) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলেকজান্ডার সেফেরিন।  বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্লিনে অনুষ্ঠিত এক বৈঠকে ৫৮ বছর বয়সী এই স্লোভেনীয় ফুটবল কর্মকর্তা সদস্য অ্যাসোসিয়েশনের প্রধানদের নিজের মত বদলের কথা জানান।  ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটির ৫৫টি সদস্য দেশের অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে সেফেরিনকে সমর্থন জানিয়েছে। সাধারণত উয়েফার নিয়ম অনুযায়ী একজন সভাপতি সর্বোচ্চ তিন মেয়াদে (১২ বছর) দায়িত্ব পালন করতে পারেন। তবে ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে এ বিধানে পরিবর্তন আনে উয়েফা, যার একমাত্র বিরোধী ছিল ইংল্যান্ডের এফএ।  এর ফলে ২০২৭ সালের ২২ এপ্রিল কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠেয় উয়েফার ৫১তম কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য সেফেরিনের নির্বাচিত হওয়ার পথ সুগম হলো। সিদ্ধান্তের বিষয়ে সেফেরিন বলেন, অ্যাসোসিয়েশনগুলোর আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। ইউরোপীয় ফুটবলকে ঐক্যবদ্ধ রাখা, খেলাটিকে আরও শক্তিশালী করা এবং পরবর্তী প্রজন্মের জন্য উয়েফাকে উপযুক্ত করে রেখে যাওয়াই আমার লক্ষ্য। এদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে উয়েফা। ফিফার বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের বিরোধিতা করে ইউরোপীয় দেশগুলো স্পষ্ট জানিয়েছে, তারা বর্তমান ফিফা নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে। উয়েফার বিরোধিতা সত্ত্বেও আগামী মার্চে পুনরায় সভাপতি পদে লড়ার পরিকল্পনা নিশ্চিত করেছেন ইনফান্তিনো। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া ইনফান্তিনোও কার্যত চতুর্থ মেয়াদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন।  তবে ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ ব্ল্যাটারের পদত্যাগের পর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়কালকে পূর্ণ মেয়াদ হিসেবে গণ্য করা হচ্ছে না। সেফেরিন অবশ্য জানিয়েছেন, তিনি নিজে ফিফা সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আরটিভি/এসআর
আবারও উয়েফা সভাপতি পদে লড়বেন আলেকজান্ডার সেফেরিন
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস।
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। টুর্নামেন্ট যত এগিয়েছে, দলটির বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তার সংখ্যাও তত বেড়েছে। ফিফার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। খবর টিওয়াইসি স্পোর্টসের।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
নতুন জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটল। হাসান মাহমুদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে ৩০ রানেই প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান।
এক উইকেট তুলে নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
আরও পড়ুন
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
কেএফসিতে সুন্দরী তরুণীর ভিডিও, সোশ্যাল মিডিয়া তোলপাড়
নিষিদ্ধ যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, স্থান-কাল জানে না পুলিশ