ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে ৩ জনের মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৬:৪০ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর উদযাপনের সময় মেক্সিকোর রাজধানীতে পদদলিত হয়ে তিন জনের মৃত্যু হয়েছেন।

বুধবার (১ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুই জন নারী রয়েছেন। শ্বাসরোধে (অ্যাসফিক্সিয়া) তাদের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটির গভর্নর ক্লারা ব্রুগাদা মোলিনা এক বিবৃতিতে বলেন, স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটির জরুরি সেবা দল পাসেও দে লা রিফর্মা অ্যাভিনিউয়ের আশপাশে তিনজন অচেতন ব্যক্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সব ধরনের চিকিৎসা প্রোটোকল অনুসরণ করা হলেও, দুঃখজনকভাবে তাদের জীবন রক্ষা করা যায়নি। আমরা নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সব ধরনের সহায়তা ও সমর্থন দিচ্ছি। তাদের স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। আমরা আবারও সবার প্রতি আহ্বান জানাচ্ছি- দায়িত্বশীলতা, সতর্কতা ও সহমর্মিতার সঙ্গে উদযাপন করুন।

মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী পাসেও দে লা রিফর্মা অ্যাভিনিউতে হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দেশটির বড় বড় সমাবেশ ও বিজয় উদযাপনের জন্য সুপরিচিত।

কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, উদযাপনের সময় কয়েকজন অচেতন হয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা দল। উদ্ধার অভিযানে প্যারামেডিক, দমকলকর্মী, পুলিশ এবং সিভিল ডিফেন্স সদস্যরা অংশ নেন।

৪৪ বছর বয়সী পুরুষ এবং ১৯ বছর বয়সী তরুণীকে পাসেও দে লা রিফর্মা এলাকার কাছেই প্রাথমিকভাবে পুনরুজ্জীবিত (রিসাসিটেশন) করার চেষ্টা করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, ৪৮ বছর বয়সী নারীকে জুয়ারেজ এলাকার বার্না স্ট্রিটে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত তিনজনকেই তাদের পরিবার শনাক্ত করেছে।

মঙ্গলবার আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকো শেষ ষোলো নিশ্চিত করে। এই জয়ের মাধ্যমে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয়ের স্বাদ পায় স্বাগতিকরা। ম্যাচটি ৮০ হাজার ৮২৪ জন দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

বিশ্বকাপে আজতেকা স্টেডিয়ামে এটিই হবে মেক্সিকোর শেষ ম্যাচ। শেষ ষোলোয় তারা ইংল্যান্ড অথবা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (৫ জুলাই)। এরপর কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে দলটি যুক্তরাষ্ট্রে গিয়ে পরবর্তী ম্যাচ খেলবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানের হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিড নিতে পারেনি বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রসঙ্গ উঠলেই সামনে আসে ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা।
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
ফুটবল মাঠে রেফারির দিকে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পারলাজাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। ওই হামলায় গুরুতর আহত সহকারী রেফারির অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হতে সময় লাগে প্রায় দুই মাস।
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
মেসি-রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের সুযোগ
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের হাতছানি। তাদের সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও।
মেসি-রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের সুযোগ
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা দীর্ঘদিনের। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ক্লাব ফুটবলে অসংখ্য রেকর্ড সব মিলিয়ে মেসির শূন্যস্থান পূরণ করা যে কারও জন্যই কঠিন। 
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
আরও পড়ুন
চাঁদপুরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ
বাসে আগুন দিয়ে 'জয় বাংলা' স্লোগান, পুড়ে অঙ্গার হেল্পার
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
যে কারণে মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন সোহেলের স্ত্রী স্বপ্না