ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:০৫ এএম
ছবি: এএফপি

চলমান বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখাচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে ধারাবাহিক সাফল্যের পর নকআউটেও সেরাটা দিয়েছে মার্কিন ফুটবলাররা। এতে বসনিয়াকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকালের ম্যাচে প্রথম হাফে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। আক্রমণ ও বল দখলে বসনিয়া থেকে অনেক এগিয়ে ছিল পচেত্তিনোর দল। যদিও প্রথম গোল পেতে দেরি করে তারা।

আরও পড়ুন

৪৫তম মিনিটে স্ট্রাইকার বালোগানের গোল যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। মালিক তিলমান বালোগানকে লক্ষ্য করে পাস বাড়ানোর চেষ্টা করেন। তবে বলটি বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত চলে যায় বালোগানের পায়ে।

সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার। একা পেয়ে গোলরক্ষক ভাসিলজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে।

দ্বিতীয় হাফে অবশ্য কিছুটা লড়াই করে বসনিয়া। তার উপর বসনিয়ার এক খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের গোল স্কোরার বালোগান। তবে এই সুযোগটা কাজে লাগাতে পারেনি বসনিয়া।

উল্টো ৮২তম মিনিটে বসনিয়ার জালে আরও এক গোল করে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে গোল করেন মালিক তিলমান। তাতেই যুক্তরাষ্ট্রের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। নির্ধারিত সময়ের পর ১০ মিনিটে বাড়ানো হয়। তবে গোল করতে পারেনি কোনো দল। ফলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল বসনিয়া।

এতে ২০০২ সালের পর বিশ্বকাপে শেষ ষোলোতে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফলতম আসর ছিল ১৯৩০ বিশ্বকাপে। সেবার তৃতীয় হয়েছিল তারা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে আগেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে হারিয়েছে কিউইরা।
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে কনওয়ে, প্রথম ওয়ানডেতে অনিশ্চিত
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
আরও পড়ুন
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
ভারী বৃষ্টিতে ফ্লোরিডায় বন্যা, পানিতে ডুবল সড়ক-গাড়ি
৩০ বছর পর হামে শিশুর মৃত্যু, জরুরি অবস্থা জারি নিউইয়র্কে
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ক্ষমতার সমীকরণ নিয়ে চাপে ট্রাম্প