ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের মাঝেই মেসির সিনেমার টিজার প্রকাশ, মুক্তি যেদিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
বিশ্বকাপের মাঝেই মেসির সিনেমার টিজার প্রকাশ, মুক্তি যেদিন। ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। আগামী শনিবার শেষ ষোলোয় তার মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দের বিপক্ষে। এর মাঝেই মেসিকে নিয়ে বড় দিলো হলিউডের বিখ্যাত সনি পিকচার্স।

সম্প্রতি নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর একটি বিশেষ প্রচারণামূলক টিজার প্রকাশ করেছে সনি পিকচার্স। যেখানে একসঙ্গে দেখা গেছে হলিউড তারকা টম হল্যান্ডের ‘পিটার পার্কার’ (স্পাইডার-ম্যান) এবং ফুটবল জাদুকর লিওনেল মেসিকে।

সুপারহিরো অ্যাকশন আর ফুটবল উন্মাদনার এই অপূর্ব সংমিশ্রণ ইতিমধ্যেই বিশ্বজুড়ে নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ছোট্ট এই প্রমোশনাল ভিডিওর শুরুতে দেখা যায়, পিটার পার্কার (টম হল্যান্ড) একটি ক্যাফেতে বসে ফোনে তার বন্ধুর সঙ্গে কথা বলছেন। এর কিছুক্ষণ পরই সেখানে হাজির হন স্বয়ং লিওনেল মেসি।

আরও পড়ুন

তার হাতে ছিল একটি ‘স্পাইডি-ট্র্যাকার’ (যার সাহায্যে তিনি স্পাইডার-ম্যানকে খুঁজছিলেন)। মেসিকে দেখেই পিটার দ্রুত সেখান থেকে সরে যান এবং নিজের স্পাইডার-ম্যান স্যুট পরে ফিরে আসেন।

এরপরই ঘটে সেই কাঙ্ক্ষিত ঘটনা; ফুটবল তারকা মেসিকে নিয়ে স্পাইডার-ম্যান শহরের বহুতল ভবনগুলোর ওপর দিয়ে জাল বেয়ে আকাশে উড়ে বেড়ান। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এবং ফিফা বিশ্বকাপের এই মেলবন্ধন ভক্তদের দারুণ আনন্দ দিয়েছে।

টিজারটি প্রকাশের পাশাপাশি বিনোদন জগতের ভেতরের খবর প্রদানকারী ‘দ্য কসমিক সার্কাস’-এর বিশ্লেষক অ্যালেক্স পেরেজ এক প্রতিবেদনে জানিয়েছেন, স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ প্রক্রিয়ায় এখন বড় ভূমিকা রাখছেন টম হল্যান্ড।

মার্ভেলের ‘লোকি’ সিরিজটি তৈরির সময় অভিনেতা টম হিডেলস্টোনের যেমন ভূমিকা ছিল, হল্যান্ডও এখন অনেকটা তেমনই অবদান রাখছেন। এই খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এর পর স্পাইডার-ম্যানের ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা তুঙ্গে।

ডেস্টিন ড্যানিয়েল ক্র্যাটন পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা এবং এরিক সোমারস। ছবিটির প্রযোজনায় রয়েছেন কেভিন ফাইগি ও অ্যামি প্যাসকেলের মতো বড় নামগুলো।

টম হল্যান্ড ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন জেন্দায়া, স্যাডি সিঙ্ক, জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল ও মার্ক রাফেলো (হাল্ক) সহ একঝাঁক তারকা। সিনেমাটি আগামী ৩১ জুলাই, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো