বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ নয়: স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১০:৩৪ এএম


বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ নয়: স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি: এএফপি

কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২’র ম্যাচে কষ্টার্জিত জয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে।

যার প্রমাণ পাওয়া যায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কণ্ঠে। তার মতে, ম্যাচটা অবিশ্বাস্য রকমের কঠিন ছিল। বিশ্বকাপে কোনো ম্যাচ যে সহজ নয় তা ম্যাচ শেষে স্বীকার করেছেন তিনি।

অতিরিক্ত সময়ে জয় পাওয়ার পর স্কালোনি বলেছেন, ম্যাচটি অবিশ্বাস্য রকমের কঠিন ছিল। লোকে যখন বলে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, কথাটা আসলেই শতভাগ সত্যি। আজ তা আবারও প্রমাণিত হলো।

আরও পড়ুন

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েছিল কেপ ভার্দে। তবে প্রতিবারই সমতায় ফিরে আর্জেন্টিনার নাভিশ্বাস তুলেছিল তারা। দুর্দান্ত পারফম্যান্সের জন্য তাই প্রশংসা পাচ্ছে স্কালোনির কাছে থেকেও। আর্জেন্টিনার কোচ বলেছেন, প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই। আজ তারা মাঠে দেখিয়েছে কতটা দুর্দান্ত দল।

শিষ্যদের হাল না ছাড়ার মানসিকতার প্রশংসাও করেছেন স্কালোনি। তিনি বলেছেন, সবকিছুর মাঝেও আপনাকে সবসময় ইতিবাচক দিক খুঁজে নিতে হবে। আমাদের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো—দলটি কখনো হাল ছেড়ে দিতে জানে না।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission