ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল এখনো ব্রাজিল। পাঁচবার শিরোপা জয়ের পাশাপাশি নকআউট পর্বে সবচেয়ে বেশি ১৩ বার জায়গা করে নেওয়ার কৃতিত্বও সেলেসাওদের। তবে সেই রেকর্ডের দিকেই দ্রুত এগিয়ে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

চলমান বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে ১১তমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে আলবিসেলেস্তেরা।

অন্যদিকে জাপানকে ২-১ গোলে হারিয়ে ১৩তমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ফলে নকআউট পর্বে ওঠার সংখ্যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ব্যবধান এখন মাত্র দুই আসরের।

এবার স্পেনও দশমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। তবে প্যারাগুয়ের কাছে হেরে শেষ ৩২ থেকেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ফলে বিশ্বকাপে ১০ বার শেষ ষোলোতে ওঠার রেকর্ডেই আটকে থাকল জার্মানরা।

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা মাত্র একবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে নকআউটে উঠতে ব্যর্থ হয়েছিল তারা। এরপর থেকে প্রতিটি আসরেই শেষ ষোলো নিশ্চিত করে ধারাবাহিকতা ধরে রেখেছে আকাশি-নীলরা।

ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা কিছুটা পিছিয়ে থাকার অন্যতম কারণ ইতিহাসও। ১৯৩৮ সালের বিশ্বকাপে অংশ নেয়নি আর্জেন্টিনা, কিন্তু সেই আসরে খেলেছিল ব্রাজিল। ফলে নকআউট পর্বে ওঠার সংখ্যায় ব্রাজিল এগিয়ে যায়। তবে সময়ের সঙ্গে সেই ব্যবধান দ্রুত কমিয়ে আনছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

বিশ্বকাপে সবচেয়ে বেশি বার শেষ ষোলোতে ওঠার রেকর্ড এখনও ব্রাজিলের দখলে থাকলেও, আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্য ইঙ্গিত দিচ্ছে এই ব্যবধান ভবিষ্যতে আরও কমে আসতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা
বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা, চমক ৮ নতুন মুখ