ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ওরা জার্সি চাইলেও মাঠে জোরেশোরেই লাথি মেরেছে: মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের আচরণ নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে কেপ ভার্দের কয়েকজন ফুটবলার মেসির সঙ্গে ছবি তোলেন এবং স্মারক হিসেবে তার জার্সি চান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিক্সড জোনে অপেক্ষা করে থাকা ফুটবলারদের কারও অনুরোধই ফেরাননি আর্জেন্টাইন মহাতারকা।

পরে বিষয়টি নিয়ে মজা করে মেসি বলেন, ওরা আমার জার্সি চাইল, সবই চাইল... অথচ মাঠে ওরাই আমাকে জোরেশোরে লাথি মারল! ফাউলের প্রসঙ্গ টেনে দেওয়া এই মন্তব্যে হাসির রোল ওঠে উপস্থিতদের মধ্যে।

ম্যাচে আর্জেন্টিনার জয়ের অন্যতম নায়ক ছিলেন মেসি। প্রথমার্ধে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ উন্নীত করেন তিনি। এছাড়া লিসান্দ্রো মার্তিনেজের গোল এবং প্রতিপক্ষের আত্মঘাতী গোলের ক্ষেত্রেও তার তৈরি করা সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ম্যাচ শেষে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে মেসি বলেন, এই দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ আমরা সেট পিস থেকে সুযোগ কাজে লাগাতে পেরেছি। সাম্প্রতিক সময়ে এ জায়গায় আমরা খুব বেশি সফল ছিলাম না। এমন ম্যাচে সেট পিস খুবই গুরুত্বপূর্ণ।

তবে নিজেদের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনাও করেছেন তিনি। মেসির ভাষায়, আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। কেপ ভার্দে এর আগে স্পেন ও উরুগুয়েকেও হারতে দেয়নি। প্রথম গোল করার পর ভেবেছিলাম ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হয়েছে উল্টোটা। আমরা বলের দখল হারিয়েছি, অনেক নিচে নেমে গেছি এবং কার্যকরভাবে প্রেসিংও করতে পারিনি।

আরও পড়ুন

এই জয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর, যার নেতৃত্বে থাকবেন মোহাম্মদ সালাহ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন আর নেই
ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। শনিবার (১৭ অক্টোবর) মোসাদ্দেক হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোকবার্তায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০১১ সালে বিসিবিতে যোগ দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা জেলা দলের কোচ হওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন এই কোচ। সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মোসাদ্দেক। তিনি বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন। শোকবার্তায় বিসিবি মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। আরটিভি/এসআর  
বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন আর নেই
ত্রিদেশীয় সিরিজ / টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্ডার রাজা। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন দাসের দায়িত্বের শুরুটা হওয়ার কথা ছিল এই ম্যাচ দিয়ে। কিন্তু শেষ মুহূর্তে চোটে পড়ে যাওয়ায় এই ম্যাচটা খেলছেনই না। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও নেই এই ম্যাচে। তাই বাংলাদেশের  হয়ে টসে অংশ নেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান। জিম্বাবুয়ের একাদশ : ব্রায়ান বেনেট, বেন কারান, তাফাদজওয়া টিসিগা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, নিউম্যান নিয়ামহুরি এবং ব্লেসিং মুজারাবানি। আরটিভি/এসআর    
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
আর্জেন্টিনা ফুটবল দলকে বিদায় বলার পর দ্রুতই ক্লাব ফুটবলে যোগ দেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি। তবে এর মাঝেই ২০২৬ সালের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেনে যাচ্ছেন মেসি। শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন কোচ কিলি গনসালেস। তিনি বলেন, এই অনুষ্ঠানে সে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি মেসি যেভাবে দেখছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। ক্লাবও চায় সেখানে সে যাক। কারণ, এই পুরস্কারটি শুধু মেসির নিজের জন্যই নয়। তার পরিবারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছুটিতে মেসি স্পেনের ওভিয়েদো শহরের পালাসিও দে লস দেপোর্তেসে শিশু ও তরুণদের জন্য এক অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি ‘অ্যাওয়ার্ডস উইক’ নামে পরিচিত পুরস্কার বিতরণী সপ্তাহের কার্যক্রমের অংশ। আর্জেন্টিনার তারকা ফুটবলারকে কত দিনের ছুটি দেওয়া হয়েছে, সেটা অবশ্য জানা যায়নি।  গনসালেস বলেন, লিওর সামনে এই সুযোগ রয়েছে। আমি এটাকে ঠিক সুবিধা বলব না। তবে চাই সে সুস্থ ও ভালো থাকুক। সে সেখানে থাকবে আর মাঠেও তাকে পাব। এটা নিয়ে একেবারেই চিন্তিত নই। মেসির ছুটি কার্যকর হবে আগামী সপ্তাহ থেকে। ২৫ অক্টোবর বাংলাদেশ সময় ভোরে হবে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেডবুলস ম্যাচ। এমএলএসের এই ম্যাচে খেলতে তার কোনো অসুবিধা হওয়ার কথা না। জুন মাসের শুরুতে মেসিকে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড’ পুরস্কার দেওয়া হয়। কিংবদন্তি স্প্যানিশ সাঁতারু তেরেসা পেরালেসের নেতৃত্বে গঠিত একটি জুরি বোর্ডে ১২ বিশেষজ্ঞ ছিলেন।  ১২ দেশের ২৭ মনোনীত প্রার্থীর মধ্য থেকে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে বেছে নেওয়া হয়। খেলাধুলায় মেসির অর্জন, তাঁর ব্যক্তিগত গুণাবলি—জুরি বোর্ড বিশেষভাবে দুটি বিষয় বিবেচনা করেছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর মেসি ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচ খেলেছেন। এই দুই ম্যাচে তিনি ২ গোল ও এক অ্যাসিস্ট করেছেন। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে মায়ামি। এই ম্যাচটি হবে আটলান্টার মাঠে। আরটিভি/এসআর
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি
পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে বাংলাদেশ হকি দলের অনুশীলনের সময় প্রধান কোচ আনা আলোনসো ও সহকারী কোচ ডালিয়া আক্তারের দুটি আইফোন চুরি হয়েছে। এর মধ্যে বিদেশি কোচের ফোনের সঙ্গে হারিয়েছে তার ক্রেডিট কার্ডও। শনিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় নারী হ্যান্ডবল দলের অনুশীলন শুরু হয়। সে সময় খেলোয়াড়দের নিয়ে কাজ করছিলেন আনা আলোনসো ও ডালিয়া।  দুজনের ফোনই রাখা ছিল কোর্টের পাশের একটি টেবিলে। বেলা পৌনে তিনটার দিকে নিজের ফোনটি না পেয়ে বিষয়টি বুঝতে পারেন ডালিয়া। পরে দেখা যায়, টেবিলে রাখা অন্য ফোনটিও নেই। নিজের নম্বরে কল দিয়ে ফোন বন্ধ পান তিনি। ডালিয়ার ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের। আনা আলোনসোর আইফোনের সঙ্গে ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। ফোন দুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা। স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা চলছে। এ ঘটনায় হ্যান্ডবল অঙ্গনে চাপা উত্তেজনা বিরাজ করছে। কাল একই স্টেডিয়ামে শুরু হওয়ার কথা বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি। চার দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছিল ফেডারেশনের। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে বিদেশি কোচসহ দুজনের ফোন উধাও হওয়ার ঘটনায় আয়োজকদের অস্বস্তি আরও বেড়েছে। আরটিভি/এসআর
বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ফরম্যাট হিসেবে আসছে ‘টেস্ট টোয়েন্টি’। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি এই ফরম্যাটে এক দিনেই অনুষ্ঠিত হবে ৮০ ওভারের ম্যাচ।
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা
আরও পড়ুন
ফুলের নাম মেসি, পাপড়ি আর্জেন্টিনার পতাকা
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত