ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে তিনি মানুষ নন: মিশর কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম
মিশরের প্রধান কোচ হোসাম হাসান।ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ফুটবলের গণ্ডি ছাড়িয়ে ফিলিস্তিন ইস্যুতে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।

সোমবার (৬ জুলাই) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে প্রায় চার মিনিট ধরে ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলেন তিনি। তার বক্তব্যের একপর্যায়ে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান। এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতিও প্রকাশ করেছিলেন মিশর কোচ।

হোসাম হাসান বলেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করেন, তাহলে তিনি মানুষ নন। তিনি আরব, ইউরোপীয় বা আমেরিকান যেই হোন না কেন।

তিনি আরও বলেন, পৃথিবীর কোথাও কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে সবাই প্রতিবাদ করে। অথচ এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, এক দিনে দুই বা তিন হাজার মানুষ নিহত হওয়ার খবর যেন স্বাভাবিক হয়ে গেছে।

ধর্মীয় পরিচয়ের আগে নিজেকে একজন মানুষ হিসেবে উল্লেখ করে হাসান বলেন, ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা উচিত।

চলমান বিশ্বকাপে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের অনুমতি দিয়েছে ফিফা। একই সঙ্গে চলমান সংঘাতকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ হয়েছে। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালসহ কয়েকজন ফুটবলারও প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন।

এদিকে মাঠের লড়াই নিয়েও আত্মবিশ্বাসী মিশর কোচ। মঙ্গলবার (৭ জুলাই) আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে মিশর।

আরও পড়ুন

এ প্রসঙ্গে হোসাম হাসান বলেন, আমার স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও সীমা নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কোনোভাবেই আন্ডারডগ নই। আমরা সব দিক থেকেই বড় একটি দল। আমরা সাত হাজার বছরেরও বেশি পুরোনো সভ্যতার প্রতিনিধিত্ব করি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর 
মিশরে বাংলাদেশি কর্মী নিয়ে সুখবর দিল দূতাবাস
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা