ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যে এমবাপ্পের কড়া জবাব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর মাঠের উত্তাপ গড়ায় মাঠের বাইরেও। ম্যাচ শেষে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার বর্ণবাদী মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এর জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন এমবাপ্পে। একই সঙ্গে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) সিনেটরের মন্তব্যের নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে এমবাপ্পে বেশ কয়েকবার প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষক ওরল্যান্ডো গিলের সামনে উদযাপন করেন এবং করমর্দন করতেও অস্বীকৃতি জানান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পেকে লক্ষ্য করে একাধিক বিতর্কিত পোস্ট দেন সিনেটর সেলেস্তে আমারিয়া।

এক পোস্টে তিনি এমবাপ্পের ক্যামেরুনীয় বংশোদ্ভূত পরিচয় টেনে এনে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেন। তিনি দাবি করেন, এমবাপ্পে নিজেকে ফরাসি ভেবে উদ্ধত আচরণ করছেন এবং ফ্রান্স ভাগ্যের জোরে ম্যাচ জিতেছে। একই পোস্টে তিনি আরও লেখেন, ম্যাচ শেষে ফরাসি খেলোয়াড়দের ‘একটা ভালো থাপ্পড়’ দেওয়া উচিত ছিল।

পরবর্তী আরেক পোস্টে তিনি আরও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে এমবাপ্পেকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং প্যারাগুয়ের গোলরক্ষক ওরল্যান্ডো গিলের উদ্দেশে অশোভন আচরণের পরামর্শ দেন।

এসব মন্তব্যের জবাবে এমবাপ্পে বলেন, ম্যাডাম সেলেস্তে আমারিয়া, আপনি একজন ঘৃণ্য নারী এবং আপনার পদমর্যাদার সম্পূর্ণ অযোগ্য। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না। এই দেশ পুরো প্রতিযোগিতাজুড়ে আবেগ, সম্মান এবং লড়াইয়ের মাধ্যমে নিজেদের পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, তার বেপরোয়া আচরণ এবং প্রকাশ্য বর্ণবাদের কারণে আজ পুরো বিশ্ব প্যারাগুয়ের খেলোয়াড়দের ঐতিহাসিক সাফল্য ও বিশ্বকাপ যাত্রাকে ভুলে গেছে। আলোচনায় এসেছে একজন অযোগ্য নারী, যিনি নিজের দেশের সবচেয়ে খারাপ চিত্র বিশ্বের সামনে তুলে ধরেছেন। আমি কখনোই ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর স্বাধীনতা মেনে নেব না।

এদিকে এক বিবৃতিতে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) সিনেটরের মন্তব্যকে “অত্যন্ত জঘন্য” এবং “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে করা বর্ণবাদী মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য অপরাধমূলক এবং নিন্দনীয়। যেখানেই এমন ঘটনা ঘটুক, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

এফএফএফ আরও জানায়, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে, যাতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা যায়।

আরও পড়ুন

বিবৃতির শেষে ফেডারেশন জানায়, তারা তাদের অধিনায়ক, জাতীয় দলের সব খেলোয়াড় এবং ঘৃণামূলক বক্তব্যের শিকার প্রত্যেক মানুষের পাশে রয়েছে। পাশাপাশি বর্ণবাদ ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ব্যালন ডি অরের দৌড়ে এমবাপ্পের বড় ধাক্কা
ট্রফি না জিতলেও নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করেছেন এমবাপ্পে
ফল দেওয়া গাছেই তো পাথর ছোড়া হয়: মরিনহো
এমবাপ্পেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন ইতিহাস