ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ এএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে। এ দাবিকে সামনে রেখে বিশ্বকাপ সংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্তগুলো খতিয়ে দেখতে তৎপরতা শুরু করেছেন ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা।

মঙ্গলবার (৮ জুলাই) তারা ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে ফিফার কথিত পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে একযোগে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউরোপীয় নীতিনির্ধারকদের মতে, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এখনই তদন্তের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিশেষ করে আলোচিত ‘বালোগান’ মামলায় ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

বিতর্কের সূত্রপাত হয় গত সপ্তাহে একটি ম্যাচকে কেন্দ্র করে। ওই ম্যাচে বালোগান সরাসরি লাল কার্ড দেখেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলে মন্তব্য করেন। এর পরপরই ফিফা একটি আইনি বিধানের আওতায় বালোগানের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, এ বিষয়ে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন এবং ‘একটি বড় অন্যায়ের অবসান ঘটানোর’ জন্য তাকে ধন্যবাদ জানান। যদিও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটি এক বিবৃতিতে ঘটনাটিকে “নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছে।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের একাধিক ম্যাচে রেফারিং, ম্যাচ পরিচালনা, রাজনৈতিক প্রভাব এবং স্পন্সর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা এসব অভিযোগও তদন্তের আওতায় আনার পক্ষে মত দিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আরও পড়ুন
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর
চেয়ারের মায়া ছাড়তে পারছেন না ইনফান্তিনো
ইনফান্তিনোকে ‘মাদক কারবারি’ আখ্যা দিয়ে টাইমস স্কয়ারে বিলবোর্ড!