ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চূড়ান্ত হল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব সিক্সটিন শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। নাটকীয় টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। এর ফলে কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষও নিশ্চিত হয়েছে।

আগামী রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠার পর শেষ ৩২-এ কেপ ভার্দেকে ৩-২ গোলে হারায় আলবিসেলেস্তেরা। এরপর রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরকে একই ব্যবধানে (৩-২) পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে তারা।

আর্জেন্টিনার পাশাপাশি কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম এবং সুইজারল্যান্ড।

ড্র অনুযায়ী, সুইজারল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা নরওয়ে। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স কিংবা ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ফাইনালের আগে আর্জেন্টিনার দেখা হওয়ার সুযোগ নেই। ফলে সম্ভাব্য ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স কিংবা স্পেনের লড়াই দেখার আশায় মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

এদিকে টুর্নামেন্টের এই পর্যায়ে এসে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, প্যারাগুয়ে এবং স্বাগতিক তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

এখন সব নজর ১২ জুলাইয়ের মহারণে। ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা কি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে? সেই প্রশ্নের উত্তর মিলবে কানসাস সিটির মাঠেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানালেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ব্যালন ডি’অর কে জিতবেন, জানিয়ে দিলেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে
এশিয়ান গেমস / শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
আরও পড়ুন
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক