ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

রেফারিং বিতর্কের ম্যাচে ‘এক্স’ সংকেত দেখিয়ে আলোচনায় মিশরের কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম
হোসাম হাসান। ছবি: সংগৃহীত

রেফারিং বিতর্কে উত্তাল এক ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মিশর শিবিরের ক্ষোভ, বিতর্কিত রেফারিং এবং কোচ হোসাম হাসানের একটি ব্যতিক্রমী ‘এক্স’ সংকেত।

ম্যাচে মিশরের একটি গোল বাতিল, পেনাল্টির আবেদন নাকচ এবং রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ছিল দলটি। এমনকি ম্যাচ শেষে মিশরের পক্ষ থেকে ‘ম্যাচ পাতানোর’ অভিযোগও তোলা হয়।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ডাগআউট থেকে দুই হাত বুকের সামনে ক্রস করে ‘এক্স’ আকৃতির একটি সংকেত দেন মিশরের কোচ হোসাম হাসান। পরে তিনি মাথার ওপরে হাত তুলে একই সংকেত রেফারিদের উদ্দেশেও প্রদর্শন করেন। এর কিছুক্ষণের মধ্যেই তাকে হলুদ কার্ড দেখান ম্যাচের রেফারি।

ফিফার বর্ণবাদবিরোধী নতুন প্রটোকল অনুযায়ী, খেলোয়াড়, কোচ বা ম্যাচ কর্মকর্তারা মাঠে বর্ণবাদী আচরণের অভিযোগ জানাতে দুই হাত ক্রস করে ‘এক্স’ আকৃতির এই সংকেত ব্যবহার করতে পারেন। এমন সংকেত প্রদর্শনের পর রেফারি পরিস্থিতি মূল্যায়ন করে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। বর্ণবাদী আচরণ অব্যাহত থাকলে ম্যাচ স্থগিত বা চরম পরিস্থিতিতে পরিত্যক্ত ঘোষণার ক্ষমতাও রেফারির রয়েছে।

তবে ফিফার নির্দেশিকায় এই সংকেত প্রদর্শনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি হলুদ কার্ড পাবেন এমন কোনো বিধান নেই। ফলে হোসাম হাসানকে কী কারণে সতর্ক করা হলো এবং কেন তাকে হলুদ কার্ড দেখানো হলো, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এদিকে হোসাম হাসান ঠিক কোন ঘটনার প্রতিবাদে ‘এক্স’ সংকেত ব্যবহার করেছিলেন কিংবা রেফারি কোন কারণে তাকে হলুদ কার্ড দেখিয়েছেন—এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা ম্যাচ কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

ফলে রেফারিং বিতর্কের পাশাপাশি হোসাম হাসানের ‘এক্স’ সংকেত এবং তাকে দেখানো হলুদ কার্ড নিয়েও ফুটবল অঙ্গনে আলোচনা ও রহস্য আরও ঘনীভূত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
এশিয়ান গেমসে অংশ নিতে জাপান যাওয়ার আগেই নতুন সমস্যায় পড়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট না পাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি সমাধানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাজ্যকে দেশটির ওপর থাকা প্রভাব কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক বোরিস জনসন।
‘ইমরানকে মুক্ত করুন’, ব্রিটেনের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের আহ্বান 
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক এই তারকা ফুটবলার। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মারা গেছেন ইতালি ও ইন্টারের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ব্যর্থতার পর সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা এবং দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে এখন আলোচনায় নতুন অধিনায়ক।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে যারা
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
ক্রিকেটারদের পর এবার দেশের ঘরোয়া কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর ধারাবাহিকতায় কোচদের বেতন কাঠামো নিয়েও ভাবছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
আরও পড়ুন
মুসলিম প্রতিবেশীর স্বপ্ন পূরণে খ্রিষ্টান যুবকের অনন্য নজির
মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
বিশ্বকাপ সাফল্যের পর পুরস্কার পেলেন মিশর কোচ হোসাম হাসান
মিশরের আকাশে শুক্রবার দেখা যাবে চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য