ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ও নকআউট পর্ব মিলিয়ে ২৮ দিনের টানা লড়াই শেষে এবার শুরু হচ্ছে শেষ আটের মহারণ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে মাঠে গড়াচ্ছে কোয়ার্টার ফাইনাল। কিন্তু টুর্নামেন্ট এখন নতুন অধ্যায়ে প্রবেশ করলেও থামছে না আর্জেন্টিনা–মিসর ম্যাচ ঘিরে বিতর্ক।

শেষ ষোলোর সেই হাইভোল্টেজ লড়াইয়ে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে এখনও চলছে আলোচনা। ম্যাচের পর ক্ষোভ উগরে দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান এবং দলের স্ট্রাইকার মোস্তফা জিকো। তাদের দাবি, ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে। এমনকি ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল বলেও অভিযোগ করেছেন তারা। তবে মিসর শিবিরের এমন অভিযোগকে আমলে নিচ্ছে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ারলুইজি কলিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেফারিং নিয়ে ওঠা এসব অভিযোগের কোনো গুরুত্ব নেই এবং এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

ইনসাইড ফিফা ডট কমে দেওয়া পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে আর্জেন্টিনা ও মিসর ম্যাচের সব সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই ইতালীয় রেফারি। প্রতিটি ঘটনা পর্যালোচনা করে তিনি জানিয়েছেন, ম্যাচে রেফারি কোনো ভুল করেননি।

মিসরের মূল আপত্তি মূলত দুটি সিদ্ধান্ত ঘিরে। প্রথমটির ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে আগের একটি ফাউলের কারণে মিসরের গোল বাতিল করা হয়। অন্য ঘটনায় আর্জেন্টিনার জয়সূচক গোলের ক্ষেত্রে আগে ফাউলের অভিযোগ থাকলেও সেটি ভিএআরে পর্যালোচনা করা হয়নি বলে দাবি মিসরের।

ম্যাচের ৫৮ মিনিটে পাল্টা আক্রমণে দারুণ গোল করেন জিকো। তবে আক্রমণের শুরুতে মিসরের রক্ষণ থেকে এক ফুটবলার ফাউল করেন লিসান্দ্রো মার্তিনেজকে। প্রায় ৮৫ মিটার দূরের ঘটনা হলেও ভিএআর দেখে সেই ফাউল ধরেন রেফারি এবং বাতিল করেন গোল। পরে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণেই জয়সূচক গোল করেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। আক্রমণের শুরুতে আর্জেন্টিনার ডি বক্সে হুলিয়ান আলভারেজের পায়ের সঙ্গে লেগে পড়ে যান মোহামেদ সালাহ। তবে এটিকে ফাউল ডাকেননি রেফারি।

দুটি সিদ্ধান্তেরই ব্যাখ্যা দিয়ে ফিফার প্রধান রেফারিং অফিসার কলিনা বলেন, ‘প্রতিটি গোল হওয়ার পর, ভিএআর আক্রমণাত্মক বল দখলের পর্যায় (অ্যাটাকিং পজেশন ফেজ) যাচাই করে। যদি গোল হওয়ার আগে কোনো ফাউল শনাক্ত করা হয় ও মনে হয় যে সেটি গোল হওয়ার ওপর প্রভাব ফেলেছে, তবে ভিএআর মাঠের রেফারিকে পুনরায় ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেবে।’

কলিনা আরও বলেন, ‘গোল থেকে দূরত্ব বা ঘটনার সময় এবং গোল হওয়ার মধ্যবর্তী সময়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। আমরা বিশ্বাস করি, একটি ফাউল মানেই ফাউল। ফাউলটি স্পষ্ট দেখা যাক বা না যাক, যদি রেফারি মাঠের খেলায় তা দেখতে না পান, তবে ভিএআর হস্তক্ষেপ করতে পারে। অন্যদিকে যদি গোল হওয়ার আগের মুহূর্তে কোনো ফাউল শনাক্ত না হয়, তবে ভিএআর রেফারিকে সেই অনুযায়ী জানাবে। প্রতিপক্ষের পায়ের ওপর পা রাখা একটি ফাউল, কিন্তু একজন ডিফেন্ডার যদি আগে বল স্পর্শ করে এবং তারপর স্বাভাবিক ফুটবলীয় কন্টাক্ট (স্পর্শ) হয়, তবে তা ফাউল বলে গণ্য হবে না।’

এই ম্যাচের শেষ মুহূর্তের ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ‘রেফারি এবং ভিএআর মিসরের ১০ নম্বর জার্সিধারী মোহামেদ সালাহ এবং আর্জেন্টিনার ৯ নম্বর জার্সিধারী হুলিয়ান আলভারেজের মধ্যকার ঘটনাটিকে স্বাভাবিক ফুটবলীয় স্পর্শ হিসেবে বিবেচনা করেছিলেন।’

পাঁচবারের আন্তর্জাতিক বর্ষসেরা রেফারি পুরস্কার জেতা কলিনা এ সময় সবাইকে রেফারিং নিয়ে কিছুটা সহনশীল হওয়ার আহ্বান জানান। কেননা যেকোনো ঘটনা একজন রেফারির পরিবারের জন্যও বিপর্যয় বয়ে আনতে পারে। তিনি বলেন, ‘অবশ্যই সিদ্ধান্তগুলো নিয়ে গঠনমূলক আলোচনা ফুটবলেরই অংশ, কিন্তু আমাদের খেলায় ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই। ফিফা বিশ্বকাপ ম্যাচ পরিচালনাকারীদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। যখন এমনটি ঘটে, তখন তা এমন প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে যা রেফারি এবং তাঁদের পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এটি মোটেও ঠিক নয়।’

এ সময় কলিনা জোর দিয়ে বলেন, ম্যাচ পরিচালনার ক্ষেত্রে ফিফা প্রেসিডেন্টের কোনো প্রভাব থাকে না। তিনি বলেন, ‘একইভাবে কেউ দাবি করতে পারে না যে ফিফা রেফারিং ব্যবস্থার ওপর কারও প্রভাব থাকে, খোদ ফিফা প্রেসিডেন্টেরও (জিয়ান্নি ইনফান্তিনো) নয়। তিনি সবসময় আমাদের সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার জন্য আস্থা রেখেছেন। ম্যাচ পরিচালনাকারীরা সৎ সিদ্ধান্ত নেন এবং খেলোয়াড় ও কোচদের মতোই তারা সবসময় তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।’

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবেই মুখে চলে আসে রোনালদো-মেসির নাম। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। এই দুই ফুটবল কিংবদন্তি ছাড়াও ধনী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফাইক বলকিয়াহ। জানা গেছে,  ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের একজন সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে খেলেন। এছাড়াও ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পারিবারিক সম্পদের কারণেই ফুটবল বিশ্বে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে বিবেচনা করা হয়।  রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি। যে কারণে বর্তমানে ফ্রি এজেন্ট ফাইক বলকিয়াহ। যার ফলে ফুটবল অঙ্গনে নতুন করে বাড়তি আলোচনা তৈরি করেছে তার অঢেল সম্পত্তি।  আরটিভি/এসআর  
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ায়। এই টুর্নামেন্ট নিয়ে ভক্তদের অনেক আশা থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়াকে দলের জন্য বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাফুফেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। হামজা চৌধুরী বলেন, এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি। আমাদের চেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া একটি বড় বিষয়। দলের লক্ষ্য নিয়ে তার ভাষ্য, আমাদের মূল লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা কাউকে ভয় পাই না এবং আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া, এখান থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। প্রতিপক্ষ দল ও সুবিধা নিয়ে কথা বলতে গিয়েইন্দোনেশিয়ার পরিবেশ, অনুশীলনের মাঠ এবং আতিথেয়তার প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি অন্যান্য উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের প্রশংসাও করেন তিনি। তিনি আরও জানান, পুরো দলের মনোযোগ এখনও শুক্রবারের ম্যাচের দিকে। সব ফুটবলাররা বেশ ইতিবাচক মানসিকতায় রয়েছে। আরটিভি/এসআর
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে আলিস আল ইসলামকে দলে নিয়েছে বাংলাদেশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সবশেষ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজ খেলেছেন আলিস। সেই সিরিজের পারফরম্যান্সের কারণেই সুযোগ পেয়েছেন আলিস।  এর আগে ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট ধরা পড়ে। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে বলাই যায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। বিসিবির এই ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে। আরটিভি/এসআর  
সাইফউদ্দিনের ইনজুরিতে কপাল খুলল আলিসের
মিরাজকে টপকে দুইয়ে রাজা
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। যার স্বীকৃতি স্বরূপ মিরাজকে টপকে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছেন এই রোডেশিয়ান অলরাউন্ডার। বুধবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত তথ্য অনুসারে রাজার রেটিং এখন ২৭৬। ৩৩৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রাজা। শেষ দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪৫ ও অপরাজিত ৮১ রান। সিরিজের শেষ ম্যাচে বল হাতেও নেন দুটি উইকেট।  ব্যাটিংয়ের এই ধারাবাহিকতায় ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও পাঁচ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অস্ট্রেলিয়ার নাথান এলিস।  জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার ওয়ানডে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন। সিরিজের শেষ দুই ম্যাচে চার উইকেট নেওয়ার আগে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে পাঁচ উইকেটের দেখা পেয়েছিলেন এলিস।  অস্ট্রেলিয়ার জয়ের আরেক নায়ক জশ ইংলিসও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন তিনি, যা এই সংস্করণে তার দ্বিতীয় শতক। পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সাফল্যের পর জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও ম্যাচসেরা হন শ্রেয়াস আইয়ার। সব মিলিয়ে সাত ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ নম্বরে উঠেছেন ভারতের অধিনায়ক। আরটিভি/এসআর  
মিরাজকে টপকে দুইয়ে রাজা
আরও পড়ুন
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
মুসলিম প্রতিবেশীর স্বপ্ন পূরণে খ্রিষ্টান যুবকের অনন্য নজির
মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
বিশ্বকাপ সাফল্যের পর পুরস্কার পেলেন মিশর কোচ হোসাম হাসান