ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেন-বেলজিয়াম ম্যাচের ফলাফল জানিয়ে দিল সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ লড়াইকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আক্রমণাত্মক বেলজিয়ামের সামনে এবার চ্যালেঞ্জ টুর্নামেন্টের অন্যতম সেরা রক্ষণভাগ গড়া স্পেন।

বিশ্বখ্যাত ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের বিশ্লেষণে এই ম্যাচে স্পেনকেই পরিষ্কার ফেভারিট হিসেবে দেখিয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৩ শতাংশ, বেলজিয়ামের ১৮.৩ শতাংশ, আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২২.৪ শতাংশ।

শুধু তাই নয়, অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিয়ে অপটার হিসাব বলছে, স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৫ শতাংশ।

গ্রুপ পর্বে কিছুটা ছন্দহীন থাকলেও নকআউটে এসে ভয়ংকর রূপ নিয়েছে বেলজিয়াম। শেষ ৩২-এর ম্যাচে সেনেগালকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারানোর পর শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ডোমেনিকো টেডেসকোর দল।

চার্লস ডি কেতেলারের জোড়া গোলের পাশাপাশি বদলি হিসেবে নেমে গোল করেন হান্স ভানাকেন ও রোমেলু লুকাকু। চলতি বিশ্বকাপে বদলি হিসেবে নেমে ইতোমধ্যেই তিনটি গোল করেছেন লুকাকু। বিশ্বকাপের এক আসরে বদলি হিসেবে এর চেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে কেবল ক্যামেরুন কিংবদন্তি রজার মিল্লারের (৪টি, ১৯৯০)।

পরিসংখ্যানও বেলজিয়ামের আক্রমণভাগের শক্তির প্রমাণ দিচ্ছে। চলতি বিশ্বকাপে তাদের শট থেকে গোল করার হার ১২.১ শতাংশ, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে দলটির দ্বিতীয় সর্বোচ্চ। পাঁচ ম্যাচে মোট ১০৭টি শট নেওয়া বেলজিয়াম প্রতি ম্যাচে গড়ে ২১.৪টি শট নিয়েছে।

অন্যদিকে স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণভাগ। শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ ম্যাচে ক্লিনশিট ধরে রেখেছে লুইস দে লা ফুয়েন্তের দল। বিশ্বকাপে টানা ১০ ঘণ্টা ৯ মিনিট কোনো গোল হজম না করার অনন্য কীর্তিও গড়েছে তারা।

চলতি আসরে প্রতি ম্যাচে স্পেনের প্রত্যাশিত গোল হজমের গড় মাত্র ০.৩০, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান।

আক্রমণভাগে আলো ছড়াচ্ছেন ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। টুর্নামেন্টে ইতোমধ্যে ১৭টি সফল ড্রিবল সম্পন্ন করেছেন এই তরুণ উইঙ্গার। মাঝমাঠে দলের ছন্দ ধরে রেখেছেন রদ্রি, যার ৮০টি লাইন-ব্রেকিং পাস স্পেনের আক্রমণকে আরও গতিশীল করেছে।

বিশ্বকাপে দুই দলের তিন দেখায় একটি করে জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম, একটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে স্পেনকে বিদায় করেছিল বেলজিয়াম।

আরও পড়ুন

তবে সাম্প্রতিক পরিসংখ্যান স্পেনের পক্ষেই। সব প্রতিযোগিতা মিলিয়ে বেলজিয়ামের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত রয়েছে স্প্যানিশরা। এই সময়ে তারা ৯টি ম্যাচে জয় পেয়েছে। যদিও ২০১৬ সালের পর দুই দল আর মুখোমুখি হয়নি।

সুপার কম্পিউটারের পূর্বাভাস

স্পেনের জয় (৯০ মিনিট): ৫৯.৩%

বেলজিয়ামের জয় (৯০ মিনিট): ১৮.৩%

ড্র (অতিরিক্ত সময়ে যাবে): ২২.৪%

স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা: ৬৯.৫%

পরিসংখ্যান ও ডাটা স্পেনকে এগিয়ে রাখলেও ফুটবল অনিশ্চয়তার খেলা। তাই লস অ্যাঞ্জেলেসে স্পেনের শক্তিশালী রক্ষণ আর বেলজিয়ামের বিধ্বংসী আক্রমণের এই মহারণে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। খবর বিবিসির।
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।
ব্যাটিং ধসে ৯১ রানেই ইনিংস শেষ বাংলাদেশের
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু উদ্বোধনী জুটিতেই ৫৫ রান করা টাইগার যুবারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
১৪৫ রানে অলআউট বাংলাদেশ
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানো।
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
আরও পড়ুন
ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কোথায়
উয়েফা নেশনস লিগ, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সঙ্গী বেলজিয়াম
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা!