ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সামাজিক মাধ্যমে সতীর্থদের আনফলো করছেন রোনালদো, নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আবারও আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলের ড্রেসিংরুমের সম্পর্ক। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সতীর্থদের ফলো করার একটি পরিসংখ্যান ভাইরাল হওয়ার পর নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।

সম্প্রতি প্রকাশিত এক জরিপে দাবি করা হয়, পর্তুগাল জাতীয় দলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের মধ্যে রোনালদো ইনস্টাগ্রামে অনুসরণ করেন মাত্র চারজন সতীর্থকে। ব্রাজিলের প্রভাবশালী গণমাধ্যম গ্লোবো ভাইরাল তালিকাটি যাচাই করে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর ফলো করা চার সতীর্থ হলেন দিওগো দালোত, জোয়াও কান্সেলো, রাফায়েল লেয়াও ও ব্রুনো ফার্নান্দেজ।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোনালদো আগে আরও বেশি সতীর্থকে অনুসরণ করতেন কিনা, অথবা বিশ্বকাপ থেকে বিদায়ের পর কাউকে আনফলো করেছেন কিনা এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে সামাজিক মাধ্যমে তিনি ইচ্ছাকৃতভাবে সতীর্থদের আনফলো করেছেন এমন দাবি এখনো প্রমাণিত নয়।

ভাইরাল ওই তালিকায় দেখা যায়, পর্তুগাল দলের অধিকাংশ ফুটবলারই প্রায় পুরো স্কোয়াডকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন। সে তুলনায় রোনালদোর অনুসরণ তালিকা সবচেয়ে ছোট হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, দলের ঐক্যের চিত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবং গোলরক্ষক হোসে সা। তারা দুজনই বিশ্বকাপ স্কোয়াডের ২৬ জন সতীর্থকেই ইনস্টাগ্রামে অনুসরণ করেন। তাদের পরেই রয়েছেন নেলসন সেমেদো ও ভিতিনিয়া, যারা ২৪ জন সতীর্থকে ফলো করছেন।

এর আগে বিশ্বকাপ চলাকালেই রোনালদোকে ঘিরে ড্রেসিংরুমে মতবিরোধ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। যদিও পর্তুগাল ফুটবল ফেডারেশন কিংবা রোনালদো নিজে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই পরিসংখ্যান নতুন করে বিতর্কের জন্ম দিলেও, এটি থেকে রোনালদো ও সতীর্থদের সম্পর্কের অবনতির বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা