ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ সুইস শিবিরে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম
ছবি: এএফপি

রাত পোহালেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নামবে সুইজারল্যান্ড। তবে চোট কাটিয়ে ফিরতে না পারায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম সেরা পারফর্মার জোহান মানজাম্বি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে সুইস কোচ মুরাত ইয়াকিন।

তিনি জানান, হাঁটুর চোটে ভোগা ২০ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডার এখনও পুরোপুরি ফিট নন। একই কারণে কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও মাঠের বাইরে ছিলেন তিনি।

আরও পড়ুন

মানজাম্বির অনুপস্থিতিকে বড় ক্ষতি হিসেবেই দেখছেন ইয়াকিন। বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের আক্রমণভাগের সবচেয়ে উজ্জ্বল নাম ছিলেন এই তরুণ। মাত্র ২০০ মিনিট মাঠে থেকে তিনি করেছেন তিন গোল এবং দুটি অ্যাসিস্ট।

ইয়াকিন বলেন, দুর্ভাগ্যজনকভাবে মানজাম্বির চোট আমাদের জন্য বড় ধাক্কা। সে দারুণ ছন্দে ছিল এবং মাঠে তার উপস্থিতি পুরো দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলত। টুর্নামেন্টজুড়ে আমাদের পারফরম্যান্সে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যবশত সে এই ম্যাচে খেলতে পারবে না।

গ্রুপ পর্বে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জোড়া গোল করে সুইজারল্যান্ডের বিশ্বকাপ যাত্রায় নতুন গতি এনেছিলেন মানজাম্বি। তবে তাকে ছাড়া শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে ১২০ মিনিট গোলশূন্য লড়াইয়ের পর টাইব্রেকারে জয় তুলে নিতে হয়েছে সুইসদের।

AFP__20260703__2284419308__v1__HighRes__SwitzerlandVAlgeriaRoundOf32FifaWorldCup2026

আর্জেন্টিনার বিপক্ষে অতীত রেকর্ডও সুইজারল্যান্ডের পক্ষে কথা বলছে না। দুই দলের সাতটি দেখার কোনোটিতেই জয় পায়নি ইউরোপের দেশটি। সবশেষ ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার অতিরিক্ত সময়ে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

সেই ম্যাচে খেলা বর্তমান সুইস অধিনায়ক গ্রানিত জাকা ও অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ এবারও দলে আছেন।

পুরোনো স্মৃতি মনে করে জাকা বলেন, ১২ বছর পর আমি এবং রিকি আবার একই মঞ্চে দাঁড়িয়ে আছি। তবে এটি সম্পূর্ণ নতুন একটি সুইজারল্যান্ড। আমাদের মানসিকতা বদলেছে, নতুন প্রজন্ম এসেছে এবং দেশের ফুটবলও অনেক এগিয়েছে।

উল্লেখ্য, গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারবার শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল সুইজারল্যান্ড। এবার ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। আর্জেন্টিনাকে হারাতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে জায়গা করে নেবে সুইসরা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি