ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ এএম
রোনালদোর ৯৮১তম গোল উদযাপন। ছবি: এএফপি

জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর।

এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।

আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।

এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।

উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর।

আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গত ২৫ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। একে একে দলে যোগ দিতে শুরু করেছে প্রবাসী ফুটবলারাও। সবশেষ জাতীয় দলে যোগ দিয়েছেন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। সাফের রেগুলেশন্স অনুযায়ী ১৮ অক্টোবর ২৮ জন ফুটবলারের নাম জমা দেয়ার কথা ছিল। বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর তথ্য বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি।  কোচ ডুলির ২৮ জনের বাইরে আব্দুল্লাহ ওমর সজীব ও তাজ উদ্দিন যোগ দিয়েছেন। বাংলাদেশ দলে ইনজুরি ও অসুস্থতার মধ্যে রয়েছেন কাজেম শাহ, মোরসালিন, বিশ্বনাথ, সোহেল রানা। এদের অনেকেই দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারছেন না। ব্যক্তিগতভাবে রানিং করছেন।  ৫ নভেম্বর ম্যাচের আগে বাফুফে কর্তারা বলেছিলেন জাতীয় দল না হোক অন্তত ক্লাব এনে প্রস্তুতি ম্যাচ খেলানোর। ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বাফুফে কোনো জাতীয় দল পায়নি। পার্শ্ববর্তী দেশগুলোতে চলছে ঘরোয়া ফুটবল লিগ। ফলে ক্লাব দলও জোগাড় করতে পারেনি। বিগত সময়ে এ রকম ক্ষেত্রে বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের দিয়ে একটি একাদশ গড়ে জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলত। সেটাও এবার হচ্ছে না। ডুলি আজ জাতীয় দলকে দুই ভাগ করে একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করেছিলেন। সেটা স্থগিত করে অনুশীলনই বাদ দিয়েছেন। বাংলাদেশের দু'টি ম্যাচই রাত আটটায়। আগামীকাল সকাল সাড়ে নয়টায় অনুশীলন করবে বাংলাদেশ। বিকেলে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালে এসএ গেমসের চ্যাম্পিয়ন দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরটিভি/এসআর
সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ
আলাভেসের জালে গোল উৎসব করে জয়ে ফিরল বার্সেলোনা
পিএসজি এবং রিয়াল মাদ্রিদের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বার্সেলোনা। তবে আলাভেসের বিপক্ষে আবারও চেনা রূপে দেখা গেল কাতালানদের। এই ম্যাচে সফরকারীদের ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার (৩১ অক্টোবর) ক্যাম্প ন্যুতে প্রতিপক্ষের ওপর পুরোদমে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। এদিন ম্যাচের মাত্র আট মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার গোলে লিড নেয় বার্সেলোনা। পেদ্রি গোলমুখে বল বাড়ালে ছুটে গিয়ে তিনি সহজেই জালে পাঠান। মিনিট তিনেকের মাথায় পেনাল্টি স্পটের কাছে ভালো সুযোগ পেলেও আলাভেসের আবদে রেবাখ উড়িয়ে মারেন।  এরপর সফরকারীদের আরও দুটি আক্রমণ নিজেদের বক্সে প্রতিহত করে বার্সা। ২৩ মিনিটে ইয়ামালের পাস পেয়ে লোপেজ দুরূহ কোণ থেকে জাল কাঁপিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি তার ষষ্ঠ গোল। ৩২ মিনিটে নিজের দ্বিতীয় গোল পাওয়ার সুযোগ এলেও রাফিনিয়া ফাঁকায় পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মেরে দেন।  তবে ৪১ মিনিটে ব্রাজিল তারকার আর ভুল হয়নি। লোপেজের পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে তিনি বার্সার ব্যবধান করেন ৩-০। লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ এই গোলদাতা ১০ ম্যাচে করলেন ১৫ গোল। বিরতির আগে যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখান ইয়ামালও। জোয়াও কান্সেলোর পাস পেয়ে বক্সের ভেতর বাঁ পায়ে তিনি নিখুঁত শট নেন। দ্বিতীয়ার্ধেও আলাভেসের ওপর দাপট অব্যাহত রাখে ব্লুগ্রানা শিবির। ৫৬ মিনিটে করিম আদেয়েমি সুযোগ পেয়ে খুব কাছ থেকে উড়িয়ে মারেন। ৬২ মিনিটে বদলি নামার দুই মিনিটের মাথায় পরের গোলে অবদান রাখেন গ্যাব্রিয়েল জেসুস।  তার পাস পেয়ে ইয়ামাল বক্সে আগুয়ান আলাভেস গোলরক্ষককে পরাস্ত করেছেন। যা চলতি লা লিগায় ১১ ম্যাচে তার দশম গোল। ৭৪তম মিনিটে বদলি নেমে গর্ডন স্কোরশিটে নাম তোলেন সাত মিনিটের মাথায়।  রদ্রির পাস পেয়ে প্রতিপক্ষের অর্ধে গিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ইংলিশ উইঙ্গার গোল করেন। আর ৮৪ মিনিটে আলাভেসের হয়ে সান্ত্বনাসূচক গোলে ব্যবধান কমান মারিয়ানো দিয়াজ। আরটিভি/এসআর
আলাভেসের জালে গোল উৎসব করে জয়ে ফিরল বার্সেলোনা
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
হ্যাটট্রিক করে এক হাজার গোলের আরও কাছে রোনালদো
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো