ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: এএফপি

বিশ্বকাপের সেমিফাইনালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টাইনরা। এর মাঝেই বিতর্ক আর সমালোচনায় ভাসছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। সেই সঙ্গে ভয়াবহ সাইবার হামলার শিকার হওয়ার দাবি করেছে সংস্থাটি।

গত মঙ্গলবার আটলান্টায় মিসরের বিপক্ষে একসময় ২-০ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা।

এই হারের পর ক্ষুব্ধ মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে রেফারি ও ম্যাচ অফিশিয়ালদের বিশ্বকাপ থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক দাবি জানায়। তাদের অভিযোগ, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর দল আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করেছেন।

এরই মধ্যে নতুন বিতর্ক উসকে দেয় আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’। তারা জানায়, ম্যাচের পর এএফএর অফিশিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু মেইল পাঠানো হয়।

আরও পড়ুন

সেখানে লেখা ছিল, ‘আর্জেন্টিনা জেতেনি’ এবং এই ফলাফল আসলে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’।

সংবাদমাধ্যমটি আরও জানায়, এএফএর অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার পেছনে রয়েছে। ওই মেইলগুলোতে মিসরের ফুটবলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করা হয়েছিল।

পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত এক আনুষ্ঠানিক বিবৃতি দেয় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, আমরা সবাইকে জানাতে চাই যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু ই–মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।

একই সঙ্গে এএফএ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে—তা এড়িয়ে চলার জন্য অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে শঙ্কা প্রকাশ করছি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিচ্ছি।

আটলান্টার সেই ম্যাচে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে রূপকথা লেখার অপেক্ষায় ছিল মিসর। কিন্তু ম্যাচের মাত্র ১১ মিনিট বাকি থাকতে ক্রিস্টিয়ান রোমেরো গোল করে আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান। এর ঠিক পাঁচ মিনিট পর লিওনেল মেসি গোল করে দলকে সমতায় ফেরান।

আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনার ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!
২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসিক এই মাইলফলক উদযাপনে বছরজুড়ে নানা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ভারতীয় দল ও বিশ্ব একাদশের মধ্যে একটি বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তাব উঠেছে।
শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!
ইংল্যান্ড দল থেকে একসঙ্গে ছিটকে গেলেন পাঁচ ফুটবলার
দীর্ঘ আন্তর্জাতিক বিরতির শুরুতেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে জাতীয় দলের স্কোয়াড থেকে একসঙ্গে ছিটকে গেছেন পাঁচ গুরুত্বপূর্ণ ফুটবলার কোল পালমার, ডেকলান রাইস, মার্কাস রাশফোর্ড, কোবি মাইনু ও টিনো লিভ্রামেন্টো।
ইংল্যান্ড দল থেকে একসঙ্গে ছিটকে গেলেন পাঁচ ফুটবলার
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জ হাতছাড়া
এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে হাংজু এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে জেতা ব্রোঞ্জ এবার হাতছাড়া হলো বাংলাদেশের।
পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ব্রোঞ্জ হাতছাড়া
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
সদ্য এশিয়ান গেমসের ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) ভারত-জাপান প্রদর্শনী ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে সোমবার সামনে আসে তার বিরুদ্ধে ওই অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী তরুণী রোববার বিপরাজের বাড়ির সামনে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। তবে বিপরাজ তখন জাপানে থাকায় তাদের দেখা হয়নি। পরে বিপরাজের বাবা ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলেন এবং এক সপ্তাহ পর আবার দেখা করার আশ্বাস দেন।  বিপরাজ ও ওই তরুণীর মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। দুজনই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। গত বছরের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন বিপরাজ। তার দাবি, বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে হয়রানি করা হচ্ছিল। পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে, গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় বিপরাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ওই তরুণী। তার দাবি, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। পরে বিপরাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে বিপরাজ তাকে ধর্ষণ ও নির্যাতন করেন। এ ঘটনায় ১৬ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এদিকে, এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর পরিবর্তে সুযোগ পেয়েছেন বিপরাজ। উত্তরপ্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় এখনো আদালতে তা প্রমাণিত হয়নি। আরটিভি/এসকে
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
মাদ্রিদ ডার্বিতে হারের পর রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও। এবার সেই বিতর্কে নিজের অবস্থান জানিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকার মতে, ম্যাচে রেফারির ভুল ছিল। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর বেশি কথা বলতে চান না তিনি।
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
আরও পড়ুন
ইংল্যান্ড দল থেকে একসঙ্গে ছিটকে গেলেন পাঁচ ফুটবলার
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু