ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড-নরওয়ে দলে ভাইরাস আতঙ্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ও নরওয়ের বহুল প্রতীক্ষিত কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে দুই শিবিরেই দেখা দিয়েছে ভাইরাসজনিত অসুস্থতার আতঙ্ক। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সর্দি-কাশি, জ্বর ও ক্লান্তিতে ভুগছেন দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ।

এই ম্যাচে বিশেষ আকর্ষণ আর্সেনালের দুই সতীর্থ ডেকলান রাইস ও মার্টিন ওডেগার্ডের মুখোমুখি লড়াই। ক্লাব ফুটবলে দীর্ঘদিন একসঙ্গে খেললেও জাতীয় দলের জার্সিতে এবার তারা হবেন প্রতিপক্ষ।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিয়ামির তীব্র গরম এবং অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বারবার যাতায়াতের কারণে দুই দলের সদস্যদের মধ্যে ভাইরাসজনিত অসুস্থতা ছড়িয়ে পড়েছে। ঘামভেজা শরীর নিয়ে গরম থেকে ঠান্ডা পরিবেশে প্রবেশ করাকে এর অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।

ইংল্যান্ড শিবিরে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ডেকলান রাইস। অসুস্থতার কারণে তিনি গত কয়েক দিন অনুশীলনে অংশ নিতে পারেননি। সংক্রমণ যাতে সতীর্থদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে জন্য তাকে আলাদা রাখা হয়েছে। পাশাপাশি হ্যামস্ট্রিং ও কোমরের নিচের অংশের চোটও ভোগাচ্ছে এই মিডফিল্ডারকে। যদিও ম্যাচটির গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত তাকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে নরওয়ের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দেশটির প্রধান কোচ স্টলে সলবাক্কেন জানিয়েছেন, খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে প্রায় ৫০ জন কাশি, জ্বর ও ক্লান্তির মতো উপসর্গে আক্রান্ত হয়েছেন। অসুস্থতার কারণে স্ট্রান্ড লারসেন ও পেডারসেনকে দলের বাইরে থাকতে হয়েছে।

তবে নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড পরিস্থিতিকে খুব বেশি উদ্বেগজনক মনে করছেন না। তার ভাষায়, বারবার গরম পরিবেশ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে যাতায়াতের কারণেই এমনটা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ম্যাচ শুরুর আগেই অধিকাংশ সদস্য সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন

দুই দলের স্বাস্থ্যগত এই অনিশ্চয়তার মধ্যেই আজ রাতে নির্ধারিত সময়ে মাঠে গড়াবে ইংল্যান্ড-নরওয়ের কোয়ার্টার ফাইনালের লড়াই। সেমিফাইনালে জায়গা করে নিতে দুই দলই সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামার চেষ্টা করবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড