ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে মাঠের বাইরে ২ তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হবে থ্রি-লায়ন্সদের।

দলের অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ও তরুণ ডিফেন্ডার জারেল কুয়ানসাহ দুজনই সেমিফাইনালে খেলতে পারবেন না।

শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে নাটকীয় জয়ের পর উদযাপনের সময় হাতে চোট পান হেন্ডারসন। পরীক্ষা-নিরীক্ষায় তার হাত ভাঙার বিষয়টি নিশ্চিত হলে দ্রুত অস্ত্রোপচার করা হয়। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার সুযোগ নেই তার।

অন্যদিকে, একই ম্যাচে প্রতিপক্ষকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জারেল কুয়ানসাহ। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে সেমিফাইনালে তাকে ডাগআউটেই থাকতে হবে।

তবে এই দুই অনুপস্থিতির মাঝেও স্বস্তির খবর রয়েছে ইংল্যান্ড শিবিরে। দলের বাকি সব খেলোয়াড় পুরোপুরি ফিট রয়েছেন বলে জানিয়েছেন প্রধান কোচ থমাস টুখেল। ফলে একাদশ সাজাতে একাধিক বিকল্প হাতে পাচ্ছেন তিনি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত টানা দুই ম্যাচে একই রক্ষণভাগ নিয়ে মাঠে নামেননি টুখেল। তবে কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া ব্যাক ফোরকেই সেমিফাইনালে ধরে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

নরওয়ের বিপক্ষে ম্যাচে এজরি কনসা, জন স্টোনস, মার্ক গেহি ও নিকো ও'রাইলির সমন্বয়ে গড়া রক্ষণভাগ ছিল বেশ দৃঢ়। তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট ইংল্যান্ড কোচ, তাই আর্জেন্টিনার বিপক্ষেও একই রক্ষণভাগ দেখা যেতে পারে।

এদিকে অসুস্থতা কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডের অন্যতম ভরসা ডেকলান রাইস। নরওয়ে ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুতি নিতে না পারলেও তিনি এখন অনেকটাই সুস্থ। মঙ্গলবার দলের পূর্ণাঙ্গ অনুশীলনেও অংশ নিয়েছেন এই মিডফিল্ডার।

আরও পড়ুন

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের শুরুর একাদশেই দেখা যাবে ডেকলান রাইসকে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি