ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টিতে ওয়ানডের স্বাদ দিলেন ইয়াসির, বড় পরাজয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম
জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ইয়াসির আলী। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ইয়াসির আলী। তবে নিজের প্রত্যাবর্তনটা রাঙাতে পারেননি তিনি। ৩৮ বলে ওয়ানডে মেজাজের ফিফটিতে ৫৪ রান তুললেও দলের হার এড়াতে পারেননি তিনি। ফলে প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।

বুধবার (১৫ জুলাই) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিলে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৬ বল হাতে থাকতেই ১৩৮ রানে অলআউট হয় টাইগাররা। এতে ৩২ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে গেল রোডেশিয়ানরা।

জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথমে হারায় সাইফ হাসানকে। খোলসবন্দী সাইফ ১৫ বলে রান করেন মোটে ১২। তানজিদ তামিম ৮ বলে ১৬ রান করলেও থিতু হতে পারেননি। পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান- প্রত্যেকেই ছিলেন মলিন।

আরও পড়ুন

প্রায় ৩ বছর পর একাদশে ফেরা ইয়াসির আলী এক প্রান্ত আগলে রেখে ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন, হাঁকান দুটি চার ও তিনটি ছক্কা। তবে তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষদিকে ১৮ বলে ১৯ রান করেন শেখ মেহেদী হাসান। মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেলে ৩২ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি উড়ন্ত সূচনা এনে দেন জিম্বাবুয়েকে। ৯ বলে ১৪ রান করে মারুমানি বিদায় নিলেও বেনেট রানের চাকা সচল রাখেন।

ডিওন মেয়ার্স একপ্রান্ত আগলে রাখতে গিয়ে ২০ বলে ২০ রান করে বিদায় নিলে বোলারদের ওপর চড়াও হন অধিনায়ক সিকান্দার রাজা। ১৩ বলে ২০ রান করে তিনি সাজঘরে ফেরার আগে অবশ্য বেনেটকে বিদায় নিতে হয়।

তার আগে ৩০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার। শেষদিকে ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ব্র্যাড ইভান্স।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু রবি বোলার হান্টের ট্রায়াল
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান বোলার খুঁজে বের করতে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর বিভাগীয় ট্রায়াল কার্যক্রম এগিয়ে চলছে।
সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু রবি বোলার হান্টের ট্রায়াল
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। জবাবে ১১.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার
লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুতেই বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসিবিহীন প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।
মেসিকে ছাড়া নতুন যুগে দুর্দান্ত শুরু আর্জেন্টিনার
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (বৃহস্পতিবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ফার্নেস তেলের দামে বড় লাফ
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ