ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে একের পর এক চমক দেখিয়ে আসছেন তামিম ইকবাল। এবার আইসিসিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তিনি। বিসিবির পাশাপাশি আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটিকেও নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

যেখানে তামিমের অধীনে কাজ করবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ড- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা। তামিমকে এই বড় দায়িত্বে পদায়নের কথা জানিয়েছে খোদ আইসিসি।

বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট। তবে ক্রমশ বাড়তে থাকা এসব লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সেই সাথে প্রশ্নের মুখে ক্রিকেটারদের সুরক্ষাও। এসব সার্বিক বিষয় নিয়ে কাজ করবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি, যেখানে তামিমকে চেয়ারম্যান করা হয়েছে।

আরও পড়ুন

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়াও আছেন তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে। এছাড়া আরও আছেন ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ।

এদিকে কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আইসিসি সভায়। সংস্থাটি বাংলাদেশকে নিয়ে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি বোর্ড।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা।  চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।  ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। যেভাবে দেখবেন রিয়াল মাদ্রিদের খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs psv’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের।
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার।
গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার
আরও পড়ুন
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে