ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক, ভাইরাল সেই নোট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের উত্তেজনার পাশাপাশি শেষ বাঁশির পর আলোচনায় উঠে এসেছে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে থাকা একটি বিশেষ নোট।

ম্যাচ শেষে যখন আর্জেন্টিনার ফুটবলাররা সমর্থকদের সঙ্গে বিজয় উদযাপনে ব্যস্ত, তখন দলের ম্যাসাজ থেরাপিস্ট মার্সেলো ‘ড্যাডি’ ডি’আন্দ্রেয়া পিকফোর্ডের পানির বোতলটি হাতে পান। বোতলের গায়ে লাগানো একটি কাগজে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম এবং তারা সাধারণত কোন দিকে শট নেন, সে সম্পর্কিত বিস্তারিত তথ্য লেখা ছিল।

টেলিভিশনের ক্যামেরায় দেখা যায়, ডি’আন্দ্রেয়া বোতলটি নিয়ে যান লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস ও মার্কোস সেনেসির কাছে। মেসি মনোযোগ দিয়ে নোটটি দেখেন এবং সতীর্থদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। ম্যাচটি টাইব্রেকারে গড়ালে এই তথ্যই পিকফোর্ডের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারত বলে ধারণা করা হচ্ছে।

নোটে কেবল মেসি বা গঞ্জালেসের নামই ছিল না, গোলদাতা এনজো ফার্নান্দেজের নামও উল্লেখ ছিল। নিজের নাম দেখতে পেয়ে হাসিতে ফেটে পড়েন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। পরে আকাশের দিকে তাকিয়ে ইশারা করে যেন টাইব্রেকার এড়াতে পারায় স্বস্তিও প্রকাশ করেন তিনি।

এরপর আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নোটের একটি বিস্তারিত ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, সম্ভাব্য প্রতিটি আর্জেন্টাইন পেনাল্টি শুটারের জন্য আলাদা আলাদা নির্দেশনা লিখে রেখেছিল ইংল্যান্ডের কোচিং স্টাফ।

পুরো ম্যাচজুড়েই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছিল স্পষ্ট। কয়েক দফা বাক্যবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন গোল করার পর বিতর্কিত ভঙ্গিতে উদযাপন করেন পিকফোর্ড। পরে আর্জেন্টিনা সমতা ফেরালে তার সামনেই উদযাপন করেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।

আরও পড়ুন

ম্যাচ শেষে ভাইরাল হওয়া সেই পানির বোতলের নোট ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকের মতে, আধুনিক ফুটবলে পেনাল্টি বিশ্লেষণ এখন নিয়মিত কৌশলের অংশ হলেও, মাঠের মধ্যেই এমন নোট প্রকাশ্যে চলে আসা ছিল ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
হলের কক্ষে নোট রেখে নিখোঁজ জাবি শিক্ষার্থী, থানায় জিডি
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড