ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মেসিকে বিশ্বকাপ জেতাতে মাঠে যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রোববার স্পেনের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু এই ম্যাচ দেখতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

রোববার (১৯ জুলাই) স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ নিজের সরকারি বাসভবন থেকেই দেখবেন তিনি। টুর্নামেন্টে আর্জেন্টিনার আগের সাতটি ম্যাচ সেখান থেকেই দেখেছেন এবং প্রতিটি ম্যাচেই নিজ দেশের দলের জয় দেখেছেন তিনি।

তাই আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপ জিততে দেখতে চাওয়াতেই নিউইয়র্কে যাবেন না তিনি।

আরও পড়ুন

রেডিও ‘এল অবজারভেদর’কে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই জানান, কোনো অবস্থাতেই তিনি তার ‘লাকি টোটকা’ ভাঙবেন না। প্রেসিডেন্ট প্রাসাদে বসে বিশ্বকাপে আর্জেন্টিনার সব ম্যাচই উপভোগ করবেন তিনি।

মিলেইকে জিজ্ঞেস করা হয়, তিনি কি রোববারের ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে যাবেন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও উপস্থিত থাকার কথা।

তিনি বলেন, আমি সব ম্যাচের মতো এবারও অলিভোসে বসেই খেলা দেখব।’ অলিভোসে হলো আর্জেন্টিনার প্রেসিডেন্টের সরকারি বাসভবন।

সাংবাদিক আরও জানতে চান, তিনি কি কুসংস্কার বা সৌভাগ্যের বিশ্বাস থেকেই বাড়িতে থাকছেন? উত্তরে মিলেই সম্মতি জানিয়ে আরেকটি অভ্যাসের কথা তুলে ধরেন।

তিনি বলেন, এখন শীতকাল। আমি ঘরের গরম করার ব্যবস্থা চালু করি না। তাই একটি তেল কোম্পানির নাম লেখা মোটা জ্যাকেট পরে থাকি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিন গরম লাগায় জ্যাকেট খুলে ফেলেছিলাম। তখনই আমাদের বিপক্ষে গোল হয়। পরে আবার জ্যাকেটটি পরে নিই এবং এরপর আর কখনও খুলি না।

বিশ্বের অসংখ্য সমর্থক ও খেলোয়াড়ের বিশ্বাস, কিছু নির্দিষ্ট অভ্যাস বা রীতি তাদের দলের জন্য সৌভাগ্য বয়ে আনে কিংবা প্রতিপক্ষের জন্য দুর্ভাগ্য ডেকে আনে।

তবে লাতিন আমেরিকায়, বিশেষ করে আর্জেন্টিনায়, এমন বিশ্বাসের গুরুত্ব অনেক বেশি। সেখানে এসব রীতিকে ‘কাবালা’ বলা হয়, যা জাতীয় দলের প্রতি মানুষের গভীর আবেগেরই প্রতিফলন।

মিলেইর মতো অধিকাংশ আর্জেন্টাইন সমর্থকেরও নিজস্ব ‘কাবালা’ রয়েছে। নিজ দল জিততে থাকলে তারা একই পোশাক পরে খেলা দেখেন, কেউ পুরো বিশ্বকাপজুড়ে নিজের দলের জার্সি ধোয়াও বন্ধ করে দেন। অনেকে প্রতিটি ম্যাচ একই জায়গায় বসে দেখেন।

এমনও বিশ্বাস রয়েছে, কেউ যদি দলের গোলের সময় বাথরুমে থাকেন, তাহলে পরের ম্যাচেও তাকে একই সময়ে সেখানে থাকতে হবে, নইলে সৌভাগ্য নষ্ট হতে পারে। তাদের কাছে ছোট ছোট ঘটনাও বিশেষ তাৎপর্য বহন করে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো