ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ইয়ামাল ও মেসির ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললো ইউনিসেফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
ইয়ামাল ও মেসির ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললো ইউনিসেফ। ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসি এবং বার্সেলোনার তরুণ বিস্ময় বালক লামিন ইয়ামালের একটি অত্যন্ত পুরোনো ছবি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আর ১৮ বছরের পুরোনো সেই ছবি নিয়ে মুখ খুলেছেন আন্তর্জাতিক শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ (UNICEF)।

ছবিতে দেখা যায়, তরুণ মেসি একটি ছোট্ট শিশুকে গোসল করাচ্ছেন, আর পাশে দাঁড়িয়ে হাসছেন শিশুটির মা শিলা।

ইউনিসেফ নিশ্চিত করেছে যে, এই ছবিটি কোনো এআই বা কাল্পনিক তৈরি ছবি নয়, বরং এটি শতভাগ আসল।

আজ থেকে প্রায় ১৮ বছরেরও বেশি সময় আগে, ২০০৭ সালে ইউনিসেফের একটি দাতব্য তহবিল সংগ্রহের ফটোশুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই দেখা হয়েছিল তৎকালীন তরুণ ফুটবল তারকা লিওনেল মেসি এবং শিশু লামিন ইয়ামালের।

আরও পড়ুন

শিশু ইয়ামালকে কোলে নিয়ে ও গোসল করিয়ে সেই ঐতিহাসিক ফটোশুটে অংশ নিয়েছিলেন মেসি। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে, মেসির কোলে থাকা এই ছোট্ট শিশুটিই একদিন ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করবে।

বর্তমানে লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল—উভয়েই ফুটবল মাঠে তাদের অবিশ্বাস্য দক্ষতা দিয়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছেন। তবে মাঠের বাইরেও তাদের আরেকটি বড় পরিচয় রয়েছে।

বর্তমানে মেসি এবং ইয়ামাল উভয়ই ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, তাদের পাশে দাঁড়ানো এবং শিশুদের কণ্ঠস্বরকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত নিজেদের পরিচিতি ও প্রভাবকে কাজে লাগাচ্ছেন।

ইউনিসেফ আরও জানিয়েছে, মেসি ও লামিন ইয়ামালের মতো দুই কিংবদন্তিকে আমাদের দলে (ইউনিসেফ পরিবারে) পেয়ে আমরা অত্যন্ত গর্বিত।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত  দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক না হওয়া পাঁচ ফুটবলার।
স্পেনের দল ঘোষণা, ডাক পেলেন ৫ নতুন মুখ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
দীর্ঘ ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। শুক্রবার (৬ নভেম্বর) নিজের ৩৬তম জন্মদিনে নয়, বরং টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিনেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’
নভেম্বরের ফিফা উইন্ডোকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড কোচ টমাস টুখেল। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুড বেলিংহ্যামের ছোট ভাই জুব বেলিংহ্যাম। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক এবং বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছেন জুব বেলিংহ্যাম। এবার নভেম্বরের ফিফা উইন্ডোতে নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে খেলবে।  এ ছাড়াও দলে ডাক পেয়েছেন জশ কিংও। ১৯ বছর বয়সী এই খেলোয়াড় চলতি মৌসুমে ফুলহ্যামের মিডফিল্ডে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। প্রিমিয়ার লিগে করা দুটি গোল তাকে দলটির সর্বোচ্চ গোলদাতার আসনে বসায়। তবে টুখেলের স্কোয়াডে নেই আগেরবার নাম প্রত্যাহার করা চেলসি ফরোয়ার্ড কোল পালমার, ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ তারকা ফিল ফোডেন ও ইউনাইটেডের তরুণ প্রতিভাবান কোবি মাইনো।  এই মুহূর্তে পালমারের কোনো ইনজুরি সমস্যা নেই, তিনি ফিট বলেও উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। তবে সর্বশেষ ফিফা উইন্ডোর দল থেকে ছোট চোটের কারণে নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি সম্ভবত ভালো লাগেনি ইংলিশ কোচের।  চলতি মৌসুমে ক্লাবের ১১ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে তিনি অবশ্য ফর্মেই ছিলেন। এ ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার মাইনোও একটি অনির্দিষ্ট চোটের কারণে আগের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।  নভেম্বর উইন্ডোতে ইংল্যান্ডের স্কোয়াড  গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, জেমস ট্রাফোর্ড ও জেসন স্টিল ডিফেন্ডার: এজরি কনসা, মার্ক গুয়েহি, জ্যারড ব্র্যানথওয়েট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, লুইস হল, জ্যারেল কোয়ানসা, জেড স্পেন্স, বেন হোয়াইট মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, জুব বেলিংহ্যাম, জশ কিং, জেমস গার্নার, এলিয়ট অ্যান্ডারসন, এবেরেচি এজে, মাইলস লুইস-স্কেলি, ডেকলান রাইস ফরোয়ার্ড: হ্যারি কেইন, মরগান গিবস-হোয়াইট, ডমিনিক ক্যালভার্ট-লেউইন, অ্যান্থনি গর্ডন, রিও এনগুমোহা, মরগান রজার্স আরটিভি/এসআর  
ইংল্যান্ড দলে বড় চমক ‘বেলিংহ্যাম ব্রাদার্স’
সিলেট টেস্ট / দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
সিলেটে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩৫৬ রানের লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে মাত্র ৫০ রানেই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। দ্বিতীয়দিন শেষে ক্যারিবিয়ানদের থেকে ২৬৮ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।  দ্বিতীয় দিনে ৪০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে বাংলাদেশ। দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে হৃদয় ২৯ ও মুশফিক ১৬ রানে অপরাজিত আছেন। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করেছিলেন নাঈম হাসান। সাদমান ইসলাম অ্যাঙ্কলের চোট পাওয়ায় সিলেটে বাংলাদেশের প্রথম ইনিংসের ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে নামেন নাঈম।  অথচ তিনি এর আগে কখনও প্রথম শ্রেণির ক্রিকেটেও ওপেন করেননি। নাঈমের নতুন এই অভিজ্ঞতা স্থায়ী হয়নি বেশিক্ষণ। জেইডেন সিলসের করা পঞ্চম ওভারে তিনি ৫ রান করে স্লিপে ব্রেন্ডন কিংকে ক্যাচ দেন। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর তিনে নামেন নাজমুল হোসেন শান্ত। আগের টেস্টে কনকাশন বদলি হওয়া মুমিনুল হক নিয়মানুযায়ী এই ম্যাচে খেলতে পারছেন না। ফলে তার পজিশনে উন্নীত হলেন বাংলাদেশ অধিনায়ক।  এরপর জাস্টিন গ্রিভসের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট খেলার চেষ্টায় পয়েন্টে ক্যাচ দিয়েছেন তানজিদ। অভিষিক্ত উইকহ্যামের শূন্যে লাফিয়ে ধরা দারুণ ক্যাচে তিনি ১৬ রানে প্যাভিলিয়নে ফিরলেন। ২২ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। দলের হাল ধরার দায়িত্বটা ছিল অধিনায়ক শান্ত’র ওপর।  কিন্তু হৃদয়কে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ইঙ্গিতটাও ঠিকঠাক হলো না। তাদের ২৯ রানের জুটি ভেঙে শান্ত’র স্টাম্প উড়িয়ে দিয়েছেন শামার জোসেফ। আউট হওয়ার আগে অধিনায়কের ব্যাটে এলো ১৮ রান। শেষ পর্যন্ত হৃদয় ও মুশফিক দেখেশুনে খেলে বাকি সময় পার করার পথে ছিলেন। যদিও আলোকস্বল্পতায় বিরতি দেওয়ার পর তাদের আর মাঠে নামা হয়নি। ৩৭ রানের জুটিটা আরও বড় করার লক্ষ্যে তারা আগামীকাল তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন। আরটিভি/এসআর  
দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস
রাতে এমবাপ্পের রেকর্ড ভাঙার বিশাল সুযোগ, কাজে লাগাতে পারবেন কী ইয়ামাল
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন