ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন ফাইনালের ভেন্যু, আর্জেন্টিনা-স্পেনের খেলা নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: সংগৃহীত

মাত্র দুদিন পরেই ফুটবল বিশ্ব তাকিয়ে আছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ফাইনালের দিকে। তবে ম্যাচের আগে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া, যা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে। এর প্রভাব পড়েছে ফাইনালের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেও।

দাবানলের ধোঁয়ার কারণে পুরো এলাকাজুড়ে বায়ুর মান মারাত্মকভাবে অবনতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ পাঠাগার, থানা ও ফায়ার স্টেশনে কেএন৯৫ মাস্ক বিতরণ শুরু করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমন দূষিত বাতাসে দীর্ঘ সময় অবস্থান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাদের ভাষায়, একদিন ধরে এই ধরনের বাতাসে থাকা প্রায় ১০টি সিগারেট ধূমপানের সমান ক্ষতি করতে পারে।

এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ছাদহীন মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত সময়েই কি বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে?

তবে আপাতত স্বস্তির খবর দিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে শিগগিরই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে বাতাসে থাকা ধোঁয়ার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং বাংলাদেশ সময় রবিবার রাতের ফাইনালের আগেই বায়ুর মান অনেকটাই উন্নত হতে পারে। এ কারণে এখন পর্যন্ত ম্যাচ স্থগিত কিংবা ভেন্যু পরিবর্তনের কোনো ঘোষণা দেয়নি ফিফা।

ফাইনাল ম্যাচটি দেখতে মেটলাইফ স্টেডিয়ামে প্রায় ৮২ হাজার দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে বড় পর্দায় খেলা উপভোগ করতে আরও প্রায় ৫০ হাজার সমর্থকের জড়ো হওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে বায়ুর মান নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।

আকুওয়েদারের প্রধান আবহাওয়াবিদ অ্যালেক্স ডা সিলভা রয়টার্সকে বলেন, রবিবার সকাল নাগাদ ধোঁয়ার বেশিরভাগই সরে যাবে। তখন বায়ুর মান অনেকটাই উন্নত হবে।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ধোঁয়া কমে গেলেও অতিরিক্ত তাপমাত্রা ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাব খেলোয়াড় ও দর্শকদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফুসফুস বিশেষজ্ঞ ডা. ভিন গুপ্তার মতে, এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের জন্য অতিরিক্ত হাইড্রেশন বিরতি রাখা প্রয়োজন। একই সঙ্গে বয়স্ক ব্যক্তি এবং হৃদরোগ বা ফুসফুসের সমস্যায় আক্রান্তদের স্টেডিয়ামে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, বর্তমান ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতি সুস্থ মানুষদের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই সবাইকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে গ্রীষ্মকালের একটি নিয়মিত সমস্যা হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের তীব্রতা ও বিস্তার বাড়তে থাকায় ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা দিতে পারে।

এখন সবার নজর আবহাওয়ার দিকে। পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতির উন্নতি হলে নির্ধারিত সময়েই বিশ্বকাপের মহারণ মাঠে গড়াবে। তবে শেষ সিদ্ধান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নেবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, অপেক্ষা করছে ইতিহাস গড়ার হাতছানিও। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করতে পারলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। তাতেই তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ। তাই বেনিনের বিপক্ষে সমীকরণটাও পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি। তবে কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি। এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে? আরটিভি/এসকে
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
উয়েফা নেশনস লিগে নাটকীয় জয় পেয়েছে ফ্রান্স। ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে তারা।
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, স্পর্শ করেছেন ইতালিয়ান ফুটবলের ৯৫ বছরের পুরোনো এক রেকর্ডও।
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
আরও পড়ুন
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো অনুশীলনে লিওনেল মেসি
মেসির শেষ ম্যাচ কবে, কখন ও কোথায়?