ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইয়ামালের প্রেমিকার গলার নেকলেসে ‘গোপন’ সংখ্যার রহস্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম
ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া।ছবি: সংগৃহীত

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। এবার তার প্রেমিকা ইনেস গার্সিয়ার গলায় দেখা যাওয়া একটি বিশেষ কাস্টম ডায়মন্ড নেকলেস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে স্টেডিয়ামে ইনেস গার্সিয়াকে এই নেকলেস পরে দেখা যায়। এরপরই এর নকশা ও এতে থাকা বিভিন্ন প্রতীক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম লা ভ্যানগার্ডিয়া জানায়, এটি লামিন ইয়ামালের পক্ষ থেকে ইনেস গার্সিয়ার জন্য বিশেষভাবে তৈরি একটি উপহার। নেকলেসটি ডিজাইন করেছেন স্প্যানিশ জুয়েলার ইনিয়াকি তোরেস, যিনি আইটি জুয়েলার্সের প্রতিষ্ঠাতা।

স্প্যানিশ ম্যাগাজিন ওলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনিয়াকি তোরেস জানান, গোলাপি সোনা ও উচ্চমানের হিরা দিয়ে হাতে তৈরি এই অলংকারটি সম্পূর্ণ কাস্টম ডিজাইনের। নেকলেসটিতে দুটি প্রধান অংশ রয়েছে।

এক অংশে রয়েছে ‘LY’, যা লামিন ইয়ামালের নামের আদ্যক্ষর। অন্য অংশে রয়েছে ১০, ১৯, ২৭ ও ৪১ এই চারটি সংখ্যা। এগুলো ইয়ামালের ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ব্যবহৃত জার্সি নম্বরের প্রতীক।

এছাড়া নেকলেসে যুক্ত করা হয়েছে ‘৩০৪’ প্রতীক, যা বার্সেলোনার রোকাফোন্দা এলাকার পোস্টাল কোড ০৮৩০৪-এর শেষ তিন অঙ্ক। এটি ইয়ামালের শৈশব, বেড়ে ওঠা এবং নিজের শিকড়ের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হয়। নকশায় আরও রয়েছে একটি মুকুট ও একটি ফুটবল বুটের প্রতিরূপ, যা তার সাফল্য ও ফুটবল ক্যারিয়ারের প্রতীকী উপস্থাপন।

দামের দিক থেকেও নেকলেসটি বেশ ব্যয়বহুল। লা ভ্যানগার্ডিয়া ও ওলা-এর তথ্য অনুযায়ী, এর মূল্য ২৫ হাজার থেকে ৩০ হাজার ইউরোর মধ্যে। সর্বোচ্চ মূল্য ৩০ হাজার ইউরো হিসেবে ধরলে বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য প্রায় ৪৩ লাখ টাকা।

জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, এটি একটি ‘ওয়ান-অফ-ওয়ান’ বা একক ডিজাইনের অলংকার। অর্থাৎ একই নকশার আর কোনো বাণিজ্যিক সংস্করণ বাজারে নেই। প্রতিটি প্রতীক ও নকশা ইয়ামালের ব্যক্তিগত জীবন, শৈশব এবং ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপ চলাকালে ইনেস গার্সিয়া প্রথমবার প্রকাশ্যে এই নেকলেস পরে আসার পর থেকেই এটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ভক্তের মতে, এটি শুধু একটি দামী উপহার নয় বরং লামিন ইয়ামালের জীবনসংগ্রাম, শিকড়ের প্রতি টান এবং সাফল্যের প্রতীক।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
অবশেষে হাজির লিওনেল মেসির বিদায়ের সেই প্রতীক্ষিত দিন। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আবেগঘন এক আয়োজনে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষবারের মতো মাঠে দেখা যাবে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা-আরমানিসহ ৫ বিশ্বচ্যাম্পিয়ন
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
ক্রিশ্চিয়ানো রোনালদো ও পর্তুগাল জাতীয় দলকে ঘিরে চলমান পরিস্থিতিতে তীব্র হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ক্রিস্টোফে দুগারি।
রোনালদোকে অহংকারী বললেন বিশ্বকাপজয়ী দুগারি
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
বিদায়ী ম্যাচের আগে মেসির হৃদয়স্পর্শী বার্তা
আরও পড়ুন
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
ইংল্যান্ড-স্পেনের খেলাসহ টিভিতে আজকের খেলা
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন