ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে দেশটির তোলেদো প্রদেশের মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়াগামী ছিল। ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। একই লাইনে চলার সময় একটি ট্রেন পেছন থেকে অন্য ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে ৫৪ বছর বয়সী এক যাত্রী জেসুস জেরোনিমো বলেন, দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা ছিটকে বাইরে পড়ে যান। প্রথমে তারা ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করেছিলেন। পরে বাইরে বেরিয়ে দেখেন, তাদের ট্রেনটি একদিকে কাত হয়ে রয়েছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন, আর অনেকে আতঙ্কে কাঁপছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র নেওয়া হয়েছে। অন্য আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্পেনে এর আগে ২০১৩ সালে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় একটি ট্রেন বাঁকে গিয়ে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। পরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় ৮০ জন নিহত হয়েছিলেন।

এবারের দুর্ঘটনা দেশটিতে রেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: বিবিসি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিল সুইডেন
দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের নাগরিকত্ব বাতিল করার বিষয়ে সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছে সুইডেনের পার্লামেন্ট। 
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিল সুইডেন
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। 
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
ইতালিতে চাকরির আবেদন শেষ ৭ ডিসেম্বর, থাকছে পরেও সুযোগ
ইতালিতে ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র পূরণের শেষ সময় ৭ ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ের পরও অসম্পূর্ণ আবেদন সম্পন্ন এবং প্রয়োজনীয় তথ্য সংশোধনের সুযোগ পাবেন নিয়োগকর্তারা। এ জন্য আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সীমিত সময়ের জন্য আবারও খুলবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল। তবে এ সুযোগ সবার জন্য নয়। যেসব নিয়োগকর্তা আগে থেকেই আবেদনপত্র পূরণ শুরু করেছেন, কেবল তাঁরাই দ্বিতীয় দফায় প্রয়োজনীয় তথ্য যুক্ত, সংশোধন কিংবা অসম্পূর্ণ আবেদন সম্পন্ন করতে পারবেন। এ সময়ে নতুন করে কোনো আবেদন তৈরি করা যাবে না। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনপত্র পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। বাংলাদেশ সময় ৮ ডিসেম্বর রাত ১টায় এ কার্যক্রমের প্রথম ধাপ শেষ হবে। এরপর ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত আবারও সীমিত সময়ের জন্য পোর্টাল চালু থাকবে। এ সময় আগে থেকে শুরু করা আবেদনপত্রের অসম্পূর্ণ কাজ শেষ করা এবং প্রয়োজনীয় তথ্য সংশোধন বা সংযুক্ত করা যাবে। তবে নতুন আবেদন করার সুযোগ থাকবে না। চার ধাপে জমা হবে আবেদন আবেদনপত্র পূরণ করলেই নিয়োগের আবেদন চূড়ান্তভাবে জমা হবে না। কাজের ধরন অনুযায়ী ইতালি সরকার নির্ধারিত চারটি আলাদা দিনে অনলাইনে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১২ জানুয়ারি কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন জমা নেওয়া হবে। পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত দিন ৯ ফেব্রুয়ারি। অমৌসুমি চাকরির আবেদন জমা দেওয়া যাবে ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যার কাজের জন্য আবেদন জমা নেওয়া হবে ১৮ ফেব্রুয়ারি। প্রতিটি নির্ধারিত দিনে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে আবেদন জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। আবেদন করবেন নিয়োগকর্তা ইতালিতে বিদেশি কর্মী নিয়োগের অনুমতির আবেদন সরাসরি কর্মীকে করতে হবে না। এ প্রক্রিয়ায় আবেদন করবেন ইতালির নিয়োগকর্তা। তিনি নিজে অথবা অনুমোদিত পেশাজীবী ও সংশ্লিষ্ট সংগঠনের সহায়তায় আবেদনপত্র পূরণ এবং জমা দিতে পারবেন। বিদেশি কর্মীরা নিজেরা সরাসরি এই প্রক্রিয়ায় কাজের অনুমতির আবেদন করতে পারবেন না। ইতালি সরকারের ২০২৭ সালের কর্মী নিয়োগ পরিকল্পনায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন রয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি চাকরিতে, ৮৯ হাজার জন মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত কাজে নিয়োগের সুযোগ পাবেন। নির্ধারিত খাতের জন্য বরাদ্দ থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আরটিভি/এসকে
ইতালিতে চাকরির আবেদন শেষ ৭ ডিসেম্বর, থাকছে পরেও সুযোগ
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও যথাযথ অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ইতালি।
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
আরও পড়ুন
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানিশরা?
ইয়ামালকে নিয়ে বড় দুঃসংবাদ পেল স্পেন