ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যদ্বাণী করল অপ্টা, স্পেন নাকি আর্জেন্টিনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফাইনালে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় মুখোমুখি হতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

এর আগে মুখোমুখি দেখায় স্পেন ও আর্জেন্টিনা একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে আছে। ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে দল দুটি। এই ১৪টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় ৬টি এবং স্পেনের জয়ও ৬টি। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

তবে এই ম্যাচটি হতে চলেছে ফিফা বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় ম্যাচ। এর আগে বিশ্বকাপে তাদের দেখা হয়েছিল মাত্র একবার। ১৯৬৬ সালের বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দল দুটি, যেখানে আর্জেন্টিনা ২-১ গোলে স্পেনকে হারিয়েছিল।

তবে মজার বিষয় হলো একবিংশ শতাব্দীতে দুই দলের লড়াইয়ে এগিয়ে রয়েছে স্পেন। ২০০০ সালের পর দুই দল চারবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে তিনটিতেই জয় পেয়েছে স্প্যানিশরা।

আরও পড়ুন

অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের দৌড়ে ফেবারিট হিসেবেই ফাইনালে নামছে স্পেন। ম্যাচটি নিয়ে ২৫ হাজার বার সিমুলেশন চালিয়ে দেখা গেছে, ৫৯ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বাকি ৪০ দশমিক ৪ শতাংশ ক্ষেত্রে শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছে আর্জেন্টিনা।

শুধু নির্ধারিত ৯০ মিনিটের ফলাফল বিবেচনা করলে, ৪৫ শতাংশ সিমুলেশনে স্পেন জয় পেয়েছে। ২৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়িয়েছে। আর বাকি ২৬ শতাংশ সিমুলেশনে নির্ধারিত সময়েই জয়ী হয়েছে আর্জেন্টিনা।

পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম এবং সুপারকম্পিউটারের পূর্বাভাস স্পেনকে কিছুটা এগিয়ে রাখলেও, বিশ্বকাপের ফাইনাল বরাবরই আলাদা এক মঞ্চ, যেখানে অতীতের হিসাব-নিকাশ অনেক সময়ই ম্লান হয়ে যায়। শিরোপা ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে উজ্জীবিত স্পেন—দুই দলের লড়াইয়ে ফুটবল বিশ্ব অপেক্ষা করছে আরেকটি স্মরণীয় ফাইনালের সাক্ষী হওয়ার।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বিশ্বকাপের ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনায় ভুল স্বীকার ফিফার
ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সবসময় সেরা’
মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা
মেসি আর কী করলে গোল্ডেন বল পেতেন, ফিফাকে ইব্রাহিমোভিচের প্রশ্ন