২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াই করছে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলতে নেমে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে শুরুর একাদশে তিনবার নামছেন মেসি।
এর আগে ব্রাজিলের কাফু তিনটা ফাইনালে খেলেছিলেন, তবে সব ম্যাচে শুরুর একাদশে ছিলেন না।
এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশের গড় বয়স ৩০ বছর ১০১ দিন। এটা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গড় বয়সের একাদশ। এর আগে ১৯৬২ সালে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশের গড় বয়স ছিল ৩০ বছর ২১৬ দিন, সেটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি। সেবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, আর্জেন্টিনাও নিশ্চয়ই তাদের পদাঙ্কই অনুসরণ করতে চাইবে!
আর্জেন্টিনার আটজন খেলোয়াড় ২০২২ সালে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালেও শুরুর একাদশে ছিলেন। তারা হলেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি আর হুলিয়ান আলভারেজ।
অন্যদিকে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা একাদশে রয়েছেন— এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
আরটিভি/এসআর




