ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে মেসির অশ্রুসিক্ত বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:২১ এএম
বিশ্বকাপ থেকে মেসির অশ্রুসিক্ত বিদায়। ছবি: এএফপি

টানা দুইটি বিশ্বকাপ জিতে ইতালি ও ব্রাজিলের পাশে স্থান করে নেওয়ার বড় সুযোগ ছিল আর্জেন্টিনার। স্পেনের দাপুটে ফুটবলের সামনে তা বাস্তবে রূপ দিতে পারেনি আলবিসেলেস্তারা। সেই সঙ্গে বিশ্বকাপ থেকে অশ্রুসিক্ত বিদায় হয়েছে কিংবদন্তি লিওনেল মেসির।

অধিনায়ক লিওনেল মেসি রানার্সআপ মেডেল গলায় ঝুলালেন স্বাভাবিকভাবে। তারপর মঞ্চ থেকে নেমে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের দিকে যেতেই আবেগে ভাসলেন তিনি। হৃদয় ভাঙার দুঃখ বেরিয়ে এলো চোখের জল হয়ে।

আরও পড়ুন

মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক নিউ জার্সির এই জমজমাট লড়াইয়ে স্পেনের বিরুদ্ধে নিষ্ক্রিয় ছিলেন। তার দল ১২০ মিনিটে জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হয়।

আমেরিকার এই টুর্নামেন্টটি ছিল প্রায় নিশ্চিতভাবেই মেসির শেষ। ম্যাচ শেষের বাঁশি বাজার পর তার আবেগঘন প্রতিক্রিয়া একরকম সেটাই নিশ্চিত করেছিল।

যখন ম্যাচ শেষের বাঁশি বাজল, তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন। সতীর্থ বা প্রতিপক্ষ কেউই তাকে সান্ত্বনা দিতে পারছিলেন না।

রানার্স-আপ মেডেল সংগ্রহের জন্য নিজেকে সামলে নেওয়ার পর সেই মুহূর্তের আবেগের চাপ ফুটবলের সর্বকালের সেরা এই খেলোয়াড়ের জন্য বড্ড বেশি হয়ে গিয়েছিল। ফলে স্পেন ট্রফি তোলার ঠিক কয়েক মিনিট আগেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

মেসি হয়তো ইন্টার মায়ামির সঙ্গে খেলে যাবেন। তবে তার দেশের হয়ে আর কখনোই সর্বোচ্চ স্তরে খেলার সম্ভাবনা নেই। কারণ পরবর্তী বিশ্বকাপ যখন অনুষ্ঠিত হবে তখন তার বয়স হবে ৪৩ বছর।

মেসি তার তৃতীয় বিশ্বকাপ ফাইনালে খেললেন। চার বছর আগে তিনি কাতারে তার দেশের হয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হন তিনি।

এক নজরে মেসির বিশ্বকাপ পারফরম্যান্স

৬টি ফিফা বিশ্বকাপে মেসি ৩৪টি ম্যাচ খেলেছেন। গোল ২১টি গোল। ১২টি অ্যাসিস্ট এবং ১টি চ্যাম্পিয়নশিপ ও ২ বার রানার্স-আপ।

মেসির ক্যারিয়ারের ফিফা বিশ্বকাপ পরিসংখ্যান:

৩৪টি ম্যাচ (ইতিহাসে সবচেয়ে বেশি)

২১টি গোল (ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ)

১২টি অ্যাসিস্ট (ইতিহাসে সবচেয়ে বেশি)

২৩টি জয়, ৫টি ড্র ও ৬টি হার

১৬ বার ম্যাচ সেরা নির্বাচিত

১টি চ্যাম্পিয়নশিপ (২০২২)

২টি রানার্সআপ ফিনিশ (২০১৪, ২০২৬)

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু