ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত স্কালোনির, বিদায়ের সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম
লিওনেল স্কালোনি।ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া প্রধান কোচ লিওনেল স্কালোনি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। স্পেনের বিপক্ষে ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর নতুন করে শক্তি সঞ্চয় এবং কিছুটা বিরতি নেওয়ার জন্য সরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

স্কালোনি বলেন, আমি আগামী ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাব। তবে এরপরই সম্ভবত এই দায়িত্ব ছেড়ে দেব। আমার এখন নতুন করে শক্তি সঞ্চয় করা এবং কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন।

২০১৮ বিশ্বকাপে ব্যর্থতার পর জর্জ সাম্পাওলির বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান স্কালোনি। এরপরই বদলে যায় আর্জেন্টিনার ভাগ্য। তার অধীনেই ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। পাশাপাশি কোপা আমেরিকা ও ফিনালিসিমার ট্রফিও জিতে নেয় দলটি।

সাম্প্রতিক ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে গেলেও দলের অর্জন এবং সমর্থকদের সঙ্গে সম্পর্ক নিয়ে গর্ব প্রকাশ করেছেন স্কালোনি।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চেতনা ধরে রাখা। আর্জেন্টিনার সাধারণ মানুষ এবং দলের মধ্যে যে গভীর মেলবন্ধন ও আবেগ তৈরি হয়েছে, তা বজায় রাখা জরুরি। আমি এই দলের জন্য অত্যন্ত গর্বিত।

আরও পড়ুন

যদিও স্কালোনির আনুষ্ঠানিক বিদায় এখনো নিশ্চিত হয়নি, তবে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে ডিসেম্বরের পর আর্জেন্টিনা জাতীয় দলের ডাগআউটে তাকে আর দেখা নাও যেতে পারে। ফলে বিশ্বচ্যাম্পিয়নদের ভবিষ্যৎ কোচ নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জোর আলোচনা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় দুঃসংবাদ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ