ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে আর্জেন্টিনার হারের ৫ কারণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:৪২ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর ফুটবল বিশ্বে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। লিওনেল মেসির মতো তারকা দলে থাকা সত্ত্বেও কেন শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখতে পারল না আলবিসেলেস্তেরা সেই প্রশ্নই এখন সবার মুখে। বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনার পরাজয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পাঁচটি কারণ।

প্রথমত, অতিরিক্ত মেসি-নির্ভরতা। পুরো টুর্নামেন্টজুড়ে কঠিন মুহূর্তে মেসিই দলকে ভরসা দিয়েছেন। তবে ফাইনালে স্পেনের শক্তিশালী রক্ষণ তাকে কার্যকরভাবে আটকে রাখতে সক্ষম হয়। ফলে আর্জেন্টিনার আক্রমণভাগও নিষ্প্রভ হয়ে পড়ে। মেসি ছন্দে না থাকায় বিকল্প পরিকল্পনার অভাব স্পষ্ট হয়ে ওঠে।

দ্বিতীয়ত, স্পেনের মাঝমাঠের আধিপত্য। বলের দখল ও ম্যাচের গতি দুই ক্ষেত্রেই স্পেন ছিল অনেক বেশি নিয়ন্ত্রণে। মাঝমাঠে দাপট দেখিয়ে আর্জেন্টিনাকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে দেয়নি স্প্যানিশরা। এতে পুরো ম্যাচজুড়েই চাপে ছিল আলবিসেলেস্তেরা।

তৃতীয়, কারণ এনজো ফের্নান্দেজের লাল কার্ড। নির্ধারিত সময়ে সমতা ধরে রাখলেও অতিরিক্ত সময় শুরুর আগে এনজোর লাল কার্ড আর্জেন্টিনাকে বড় ধাক্কায় ফেলে। ১০ জনের দলে পরিণত হওয়ার পর স্পেনের আক্রমণের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে, যার পূর্ণ সুবিধা নেয় প্রতিপক্ষ।

চতুর্থত, লিসান্দ্রো মার্তিনেজের চোট। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা এই ডিফেন্ডার হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন। তার অনুপস্থিতিতে আর্জেন্টিনার রক্ষণভাগে ফাঁক তৈরি হয় এবং স্পেন বারবার সেই দুর্বল জায়গায় আক্রমণ গড়ে তোলে।

পঞ্চম, কোচ লিওনেল স্কালোনির রক্ষণাত্মক কৌশল। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আক্রমণাত্মক ফুটবলের বদলে রক্ষণ সামলানোর দিকে বেশি মনোযোগ দেন স্কালোনি। তবে সেই পরিকল্পনা প্রত্যাশিত ফল দেয়নি। বরং ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে চলে যায় এবং শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার।

আরও পড়ুন

ফুটবল বিশ্লেষকদের মতে, এই পাঁচটি কারণই ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। যদিও ফুটবলে জয়-পরাজয় নির্ধারণে একাধিক বিষয় কাজ করে, তবু কৌশলগত ভুল, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি এবং প্রতিপক্ষের আধিপত্য মিলিয়েই শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আলবিসেলেস্তেদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ও দক্ষিণ আফ্রিকাতেও নিজের সেরটা দিতে পারেননি তিনি। যার ফলে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন মুশফিক। তাই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটা দিয়েই ফেললেন দেশের কিংবদন্তি এই ক্রিকেটার। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারীতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে। আসন্ন এই মিরপুর টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম। জানা গেছে, বর্নাঢ্য ক্যারিয়ারের জন্য বিসিবির পক্ষ সংবর্ধনা দেওয়া হবে মুশফিককে। শনিবার (২৮ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন। ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি।  এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও  সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি। আরটিভি/এসআর    
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
একসময় বিশ্ব ফুটবলে সৌন্দর্য, সৃজনশীলতা আর জাদুকরি খেলার প্রতীক ছিল ব্রাজিল। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করেছে সেলেসাওরা।
আর বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই ব্রাজিলের!
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পাকিস্তান
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
হৃদযন্ত্রের জটিলতায় মাত্র ৩৩ বছর বয়সেই থেমে যায় সার্জিও আগুয়েরোর বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। তবে মাঠে খেলা চালিয়ে যেতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে পারতেন বলে বিশ্বাস আর্জেন্টাইন এই কিংবদন্তি স্ট্রাইকারের।
অবসর না নিলে রোনালদোর আগেই ১০০০ গোল করতাম: আগুয়েরো
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা হলো না ইন্টার মায়ামির। এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ৮০ গোল করা দলটি প্লে-অফের প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেয়ে বিদায় নিয়েছে।
প্লে-অফে টানা দুই হারে এমএলএস থেকে বিদায় মেসির ইন্টার মায়ামির
আরও পড়ুন
ম্যাচ খেলতে ডিসেম্বরে আর্জেন্টিনায় ফিরছেন মেসি!
সরকারের খরচ মেটাতে টাকা ছাপানো বন্ধ করল আর্জেন্টিনা
ম্যারাডোনার চিরবিদায়ের ৬ বছর আজ
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনালের সঙ্গে ড্যাফোডিল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর