ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হারার পরও আর্জেন্টিনায় এক দিনের জাতীয় ছুটি ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:০৯ পিএম
স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হল আর্জেন্টিনার। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হল আর্জেন্টিনার। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে দলকে আবারও ফাইনালে নিয়ে যায় মহাতারকা লিওনেল মেসি।

নকআউট ম্যাচগুলোতে দেখিয়েছেন লড়াকু মানসিকতার এক অনন্য দৃষ্টান্ত। হেরেও ভক্ত সমর্থকদের কাছে হিরো বনে গেছে আলবেসিলেস্তরা। তাই ফাইনালে পরাজয় সত্ত্বেও দলের লড়াকু পারফরম্যান্সকে সম্মান জানাতে এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, লিওনেল মেসি, এমি মার্তিনেজদের এই অর্জন উদযাপন এবং দেশে ফেরার পর তাদের বরণ করে নিতেই এক দিনের সাধারণ ছুটির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

লিওনেল মেসি, এমি মার্তিনেজদের এই অর্জন উদযাপন এবং দেশে ফেরার পর তাদের বরণ করে নিতেই একদিনের সাধারণ ছুটির ঘোষণা দেওয়া হয়। স্যোশাল প্ল্যাটফর্মে এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জানান, ছুটির দিনটি কবে হবে তা সম্পূর্ণ লিওনেল মেসি এবং কোচিং স্টাফসহ খেলোয়াড়দের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট মিলেই লেখেন, ‘খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে।

তিনি আরও বলেন, শিরোপা জয় না হলেও জাতীয় দল যে লড়াই, ঐক্য ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, সেটিই দেশের মানুষের জন্য বড় গর্বের বিষয় বলে যোগ করেন তিনি।

জাতীয় দল দেশে ফেরার পর সমর্থকদের উদযাপনের সুযোগ করে দিতেই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
বিশ্বকাপের ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনায় ভুল স্বীকার ফিফার
ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সবসময় সেরা’
মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা
মেসি আর কী করলে গোল্ডেন বল পেতেন, ফিফাকে ইব্রাহিমোভিচের প্রশ্ন