ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাঁজরের হাড়ে চিড় ও শ্বাসকষ্ট নিয়েই বিশ্বকাপে খেলেছেন পারেদেস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১১:২৩ পিএম
লিয়ান্দ্রো পারেদেস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের পর নানা বিতর্কে আলোচনায় থাকা আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে এবার সামনে এসেছে নতুন তথ্য। জানা গেছে, পাঁজরের হাড়ে চিড় এবং শ্বাসকষ্ট নিয়েই তিনি বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলো খেলেছেন।

ইএসপিএনের আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক মার্তিন আরেভালো প্রথম এ তথ্য প্রকাশ করেন। পরে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত পারেদেস গুরুতর চোট নিয়েই মাঠে নামেন। পাঁজরের হাড়ে চিড় থাকার পাশাপাশি মাঝে মাঝে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তবে প্রতিপক্ষ যাতে তার শারীরিক দুর্বলতার সুযোগ নিতে না পারে, সে কারণে পুরো টুর্নামেন্টজুড়ে বিষয়টি গোপন রাখা হয়েছিল।

চোট সত্ত্বেও আর্জেন্টিনার মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পারেদেস। বিশ্বকাপের শুরুতে তিনি নিয়মিত একাদশে না থাকলেও, দলকে ভারসাম্য দিতে কোচ লিওনেল স্কালোনি তাকে শুরুর একাদশে জায়গা দেন। সুযোগ পেয়ে নিজের পারফরম্যান্স দিয়ে কোচের আস্থার প্রতিদানও দেন তিনি।

বিশ্বকাপে পারেদেস ৮ ম্যাচে মোট ৪৭৫ মিনিট খেলেছেন। এ সময়ে তার ৫০৯টি পাসের মধ্যে ৪৭৭টি সফল ছিল, যা প্রায় ৯৩ শতাংশ সাফল্যের হার। এছাড়া তিনি চারটি গোলের সুযোগ তৈরি করেন। রক্ষণে ৯টি ট্যাকলের মধ্যে ৮টিতে সফল হওয়ার পাশাপাশি ৮টি ইন্টারসেপশন এবং ১৩টি ক্লিয়ারেন্স করেন।

চোটের কারণে শ্বাসকষ্ট থাকলেও তার পারফরম্যান্সে এর দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি।

আরও পড়ুন

চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, পাঁজরের হাড়ে চিড় পুরোপুরি সেরে উঠতে সাধারণত ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগে। এ ধরনের চোটে প্লাস্টার করা যায় না; ব্যথা ও প্রদাহ নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিকভাবে হাড় জোড়া লাগার অপেক্ষা করতে হয়।

এ কারণে বিশ্বকাপ শেষে নিজের ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে পারেদেসকে কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
বর্ষায় শ্বাসকষ্ট বাড়ছে? এই কয়েকটি নিয়ম মানলেই মিলতে পারে স্বস্তি
হঠাৎ শ্বাসকষ্ট? হতে পারে হৃদরোগের নীরব সতর্কবার্তা
হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও ফুসফুস জনিত রোগীর চাপ