ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আনুষ্ঠানিকভাবে জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম
ইয়ুর্গেন ক্লপ। ছবি: এএফপি

বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর পদত্যাগ করেছেন জুলিয়ান নাগেলসম্যান। তার জায়গায় জার্মানির জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইয়ুর্গেন ক্লপকে।

শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল ফেডারেশন জানায়, ক্লপ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্লপ বলেন, জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আর এ বিষয়টিই এই দায়িত্বকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে।

আরও পড়ুন

২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর থেকে কোচিংয়ে ছিলেন না ক্লপ। কোনো জাতীয় দলে প্রথম দায়িত্ব পেয়ে শুরুতেই কঠিন পরীক্ষা তার। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুতে ১১ দিনের মধ্যে নেশন্স লিগে নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে খেলা।

লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জেতানো ক্লাপ ২০২৫ সালের জানুয়ারিতে রেড বুলস হেড অব সকারের দায়িত্ব নেন। বিশ্বকাপ চলাকালে ম্যাজেন্টা টিভির বিশ্লেষক হিসেবে কাজ করেছেন।

টানা দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া জার্মানি এবার নকআউটে উঠেছিল। কিন্তু শেষ ৩২ এ প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয়। তারপর নাগেলসম্যান পদত্যাগ করেন। তার অধীনে জার্মানি তিন বছর খেলেছে।

এই সময়ে ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনাল তাদের সেরা সাফল্য। স্পেনের কাছে ম্যাচটি হেরে গিয়েছিল তারা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত