ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম
ছবি: সংগৃহীত

ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। দ্বিতীয়ার্ধে লেনি ইয়োরোর লাল কার্ডে দশজনের দলে পরিণত হওয়া মাইকেল ক্যারিকের দল হেরেছে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন পাবলো বারিওস ও আদেমোলা লুকমান। প্রথম মিনিটেই এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। এরপর ৭৩ মিনিটে ইয়োরো লাল কার্ড দেখলে ৭৯ মিনিটে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে আতলেতিকো।

ম্যাচের শুরুতেই বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে আতলেতিকো। লি কাং-ইনের পাস পেয়ে দ্রুত এগিয়ে যান আলেক্স বায়েনা। তাঁর বাড়ানো বলে প্রথম স্পর্শেই শট নেন বারিওস। বলটি ইউনাইটেডের ডিফেন্ডার আইডেন হেভেনের গায়ে লেগে জালে জড়ালে মাত্র ৫৩ সেকেন্ডেই পিছিয়ে পড়ে সফরকারীরা।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইউনাইটেড। তবে ব্রায়ান এমবেউমোর দুটি ভালো সুযোগ কাজে আসেনি। তাঁর একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়, অন্যটি দারুণভাবে ঠেকিয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওব্লাক। সুযোগ পেয়েছিলেন মার্কাস রাশফোর্ডও, কিন্তু স্বাগতিকদের রক্ষণ ভাঙতে পারেননি তিনি।

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আতলেতিকো। ৪৪ মিনিটে দূরপাল্লার শটে বল জালে পাঠান জনি কার্দোসো। তবে আক্রমণের শুরুতে মার্কোস ইয়োরেন্তের হাতে বল লাগায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় গোলটি বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। হুলিয়ান আলভারেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। ইউরি তিলেমানসের বাড়ানো বলে ভালো অবস্থানে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন ব্রুনো ফার্নান্দেজ। ৭০ মিনিটে তাঁর আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে।

এর তিন মিনিট পরই বড় ধাক্কা খায় ইউনাইটেড। আতলেতিকোর জনাথন ডেভিডকে বাধা দেন ডিফেন্ডার লেনি ইয়োরো। শুরুতে ফাউলের সিদ্ধান্ত না দিলেও ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করেন রেফারি। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করার দায়ে সরাসরি লাল কার্ড দেখানো হয় ইয়োরোকে। ফলে ম্যাচের শেষভাগে দশজন নিয়ে খেলতে হয় ইংলিশ ক্লাবটিকে।

সংখ্যায় এগিয়ে থাকা আতলেতিকো এরপর আক্রমণের চাপ বাড়ায়। ৭৯ মিনিটে পাল্টা আক্রমণে ডেভিডের শট ঠেকিয়ে দেন ইউনাইটেডের গোলরক্ষক সেন্নে লামেন্স। তবে ফিরতি বলে শট নিয়ে জাল খুঁজে পান লুকমান। তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। প্রথম ম্যাচে আজারবাইজানের সাবাহকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করা ক্যারিকের দল এবার স্পেনে হারের স্বাদ পেল।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচগুলোতেও দেখা গেছে গোলের লড়াই ও অঘটন। নিজেদের মাঠে ইতালির ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজ। পিছিয়ে পড়েও নাপোলির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে স্পেনের ভিয়ারিয়াল।

এ ছাড়া ফ্রান্সের লাঁসকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে পর্তুগালের স্পোর্টিং লিসবন। একই ব্যবধানে চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগকে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পেয়েছে আজারবাইজানের সাবাহ। অন্যদিকে ব্রায়ান গ্রুদার একমাত্র গোলে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেনকে ১-০ ব্যবধানে হারিয়েছে জার্মানির আরবি লাইপজিগ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
উড়ন্ত রাফিনিয়ার জন্য টাকার বস্তা প্রস্তুত করছে ম্যানচেস্টার ইউনাইটেড!
ম্যানচেস্টার ডার্বিতে বড় ভুল, কঠোর শাস্তি পেতে যাচ্ছেন রেফারি
ডার্বি দেখতে এসে ম্যানইউ মালিকের বিরুদ্ধে সমর্থকদের বিক্ষোভ
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড