ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম
ছবি: সংগৃহীত

নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে আরও বিনিয়োগ ও খেলোয়াড় দলে ভেড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

সবশেষ চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ইউনাইটেডের দল গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন মার্তিনেজ। অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করেন তারা।

মার্তিনেজ বলেন, ‘গত মৌসুমে আমরা অসাধারণ খেলেছি। এখন আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও খেলোয়াড় দরকার, কারণ অন্য দলগুলোও অনেক খেলোয়াড় দলে ভেড়াচ্ছে।’

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় ম্যাচে মাত্র এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে রয়েছে দলটি। চ্যাম্পিয়নস লিগেও দুই ম্যাচে একটি জয় ও একটি হার তাদের।

গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় কেনার পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করলেও দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পজিশনে ঘাটতি রয়ে গেছে বলে মনে করছেন সমর্থকদের অনেকে। বিশেষ করে লেফট-ব্যাক ও স্ট্রাইকার পজিশনে নতুন খেলোয়াড় না আনায় অসন্তোষ রয়েছে তাদের মধ্যে।

দলবদলে আরও বিনিয়োগের প্রত্যাশার কথা জানিয়ে মার্তিনেজ বলেন, ‘আমি আরও বিনিয়োগ আশা করি। শতভাগ নিশ্চিতভাবেই বলছি, আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। খেলোয়াড় হিসেবে আমাদের আরও ভালো করতে হবে। তবে শক্তিশালী একটি দল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ, যাতে এ ধরনের বড় ম্যাচের জন্য প্রস্তুত থাকা যায়।’

দলের ব্যর্থতার দায় শুধু খেলোয়াড় কিংবা কোচের ওপর চাপাতে চান না এই আর্জেন্টাইন ডিফেন্ডার। তার মতে, ক্লাবের অন্যান্য বিভাগগুলোর কার্যক্রমও পর্যালোচনা করা প্রয়োজন।

মার্তিনেজ বলেন, ‘আজ কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য বিভাগগুলোর দিকেও নজর দিতে হবে।’

এদিকে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকায় কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ বাড়ছে। তবে ঘন ঘন কোচ পরিবর্তন করে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন মার্তিনেজ। তিনি বলেন, ‘আপনি তো বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। অন্য বিভাগগুলোর কী হবে? এর বেশি আমি কিছু বলতে পারব না।’

তবে মার্তিনেজের এমন মন্তব্যের সঙ্গে একমত নন ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি। তার মতে, এ ধরনের সমালোচনা প্রকাশ্যে না করে দলের অভ্যন্তরেই আলোচনা করা উচিত ছিল।

অ্যামাজন প্রাইমে রুনি বলেন, ‘আমার মনে হয়, সে হয়তো একটু বেশি বলে ফেলেছে। এসব কথা দলের ভেতরেই রাখা উচিত ছিল।’

আতলেতিকো মাদ্রিদের কাছে হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের দল গঠন ও পরিচালনা নিয়েও যে প্রশ্ন উঠছে, মার্তিনেজের মন্তব্যে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, সামনে কঠিন শাস্তির শঙ্কা
উড়ন্ত রাফিনিয়ার জন্য টাকার বস্তা প্রস্তুত করছে ম্যানচেস্টার ইউনাইটেড!