ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জানা গেল মেসির শেষ ম্যাচ কবে, কোথায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপকে অনেকেই ভেবেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। পুরো টুর্নামেন্টে আট গোল ও চার অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও হন এই মহাতারকা। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর আবারও সামনে এসেছে এক প্রশ্ন আর্জেন্টিনার জার্সিতে আর কতদিন দেখা যাবে মেসিকে?

আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বছরের শেষ পর্যন্ত নয়, বরং আগামী কয়েক মাসের মধ্যেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে পারেন মেসি। সেই বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতেই।

প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, নতুন প্রজন্মের খেলোয়াড়দের নেতৃত্ব গ্রহণের সুযোগ করে দিতে এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে কোচ লিওনেল স্কালোনিকে নতুন দল গঠনের সময় দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন মেসি। জানা গেছে, তিনি ইতোমধ্যে স্কালোনিকে অনুরোধ করেছেন যেন তাকে আগামী বিশ্বকাপের পরিকল্পনায় না রাখা হয়।

এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। বিইন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মাটিতে এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই কিংবদন্তি। ফলে ২০৩০ বিশ্বকাপে তাকে আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না বলেই ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমার শিরোপা জিতেছে। তাই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিও স্মরণীয় ও আবেগঘন আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনো মেসির অবসর বা তার বিদায়ী ম্যাচের তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। ফলে এসব তথ্য বর্তমানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের