ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের পর নতুন বিতর্ক, আর্জেন্টিনা বিরোধী ১০ ব্যক্তির তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিতর্ক ও ষড়যন্ত্রের দাবি সামনে এসেছে। এরই মধ্যে আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান ‘তোদো নতিসিয়াস’ আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগ তুলে ১০ জন আন্তর্জাতিক পরিচিত ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। এতে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

তালিকার শীর্ষে রাখা হয়েছে মিসরের প্রধান কোচ হোসাম হাসানকে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর তিনি সম্প্রচারমাধ্যম বেইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ ছিল, মিসর একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষ কি মেসিকে টুর্নামেন্টে আরও এগিয়ে নিতে চেয়েছিল এমন প্রশ্নও তোলেন তিনি।

তালিকায় রয়েছেন ব্রিটিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মরগানও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণের সমালোচনা করে লেখেন, দলটির আচরণ ছিল ‘জঘন্য’ এবং বিশেষ করে লিয়ান্দ্রো পারেদেসের আচরণকে আক্রমণাত্মক বলে উল্লেখ করেন। এর জবাবে ‘তোদো নতিসিয়াস’-এর উপস্থাপক জোনাথান ফিয়ালি তার মন্তব্যের কড়া সমালোচনা করেন।

এছাড়া মার্কিন অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসনকেও তালিকায় রাখা হয়েছে। অনুষ্ঠানের দাবি, আর্জেন্টিনাকে বর্ণবাদ নিয়ে তার মন্তব্যের কারণে তাকে ‘আর্জেন্টিনা বিরোধী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই তালিকায় রয়েছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আইশো স্পিড। স্পেনের বিশ্বকাপ জয়ের পর তার উচ্ছ্বাস এবং আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডাও আলোচনায় আসে।

এ ছাড়া তালিকায় স্থান পেয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ শিল্পী রোসালিয়া এবং চিলিয়ান অভিনেতা পেদ্রো পাসকালসহ আরও কয়েকজন।

আরও পড়ুন

‘তোদো নতিসিয়াস’-এর এই প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল সমর্থক এটিকে আর্জেন্টিনার বিরুদ্ধে চলা সমালোচনার জবাব হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকদের মতে, বিভিন্ন ব্যক্তির স্বাভাবিক মতামত ও সমালোচনাকে একটি সংগঠিত ‘ষড়যন্ত্র’ হিসেবে উপস্থাপন করা অতিরঞ্জিত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ