ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নতুন ঠিকানায় বিশ্বকাপে চমকে দেওয়া কেপ ভার্দের কোচ বুবিস্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম
পেদ্রো লাইতাও বুবিস্তা।ছবি: সংগৃহীত

২০২৬ সালের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়ে আফ্রিকার দেশ কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে শেষ ষোলো (রাউন্ড অব ৩২) পর্যন্ত পৌঁছানো দলটির প্রধান কোচ পেদ্রো লাইতাও ‘বুবিস্তা’ এবার নতুন ঠিকানার পথে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মরক্কোর শীর্ষ ক্লাব রেনেসাঁ বারকানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বুবিস্তা। ইতোমধ্যে দুই পক্ষের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে।

এর আগে তিউনিসিয়ার কোচ মুইন শাবানি নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য রেনেসাঁ বারকান ছাড়েন। এরপর থেকেই ক্লাবটি নতুন প্রধান কোচের সন্ধানে ছিল।

মরক্কোর প্রো লিগে রানার্স-আপ হিসেবে মৌসুম শেষ করা রেনেসাঁ বারকান আগামী মৌসুমে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে। তাই দলকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞ কোচ বুবিস্তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

‘রেডিও মার্স’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুবিস্তা ও রেনেসাঁ বারকানের মধ্যে চুক্তির শর্তাবলী নিয়ে প্রায় পূর্ণাঙ্গ সমঝোতা হয়েছে। এখন কেবল কয়েকটি প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

প্রতিবেদন অনুযায়ী, রেনেসাঁ বারকানের সঙ্গে বুবিস্তার সম্ভাব্য চুক্তির মেয়াদ হবে ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত।

২০২৬ সালের বিশ্বকাপে বুবিস্তার অধীনে কেপ ভার্দে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। শেষ পর্যন্ত শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করে অল্প ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।

আরও পড়ুন

এদিকে, কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাও চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দেওয়ার পথে রয়েছেন বলে খবর।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানের পর কেপ ভার্দের কোচ বুবিস্তার বিদায়
যে কারণে ভোজিনহা’ নাম ব্যবহার করতে পারবেন না কেপ ভার্দের গোলরক্ষক
ভোজিনহা ও তার পরিবারকে মেসির বিশেষ উপহার