ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুম খেলার দ্বারপ্রান্তে ফারহান আলী ওয়াহিদ। ইতোমধ্যে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে অভিষেক হয়েছে ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করা এই ফুটবলারের।

গতকাল (শনিবার) নরউইচের বিপক্ষে ৪৬ মিনিটে বদলি নামার সুবাদে ফুলহ্যামের জার্সিতে ফারহানের অভিষেক হয়। যদিও তিনি গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, ফুলহ্যামও ম্যাচ হেরেছে ২-০ গোলে।

আরও পড়ুন

এমন ম্যাচের সম্প্রচার কিংবা বিস্তারিত তথ্য প্রকাশিত হয় না বলে ফারহানের পারফরম্যান্স জানার সুযোগ কম। তবে তার একটি বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নেয় বলে ক্লাবটির ওয়েবসাইটে রয়েছে।

এর আগে ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে রীতিমতো নজরকাড়া ফর্ম দেখিয়েছেন ফারহান। যার সুবাদে নভেম্বরে তিনি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার পান, মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও তার জায়গা হয়েছে। বাঁ প্রান্তের উইংয়ে তার কাট শট, গতিময় ফুটবল ও ভয়ডরহীন পারফরম্যান্স ইতোমধ্যে পরিচিতি পেয়েছে সেখানকার ফুটবলে।

ফারহারের শিকড়টা বাংলাদেশের সিলেটে প্রোথিত। যদিও তার বাবা-মা দুজনেরই জন্ম যুক্তরাজ্যে। ফারহানেরও সেখানেই জন্ম, ২০০৬ সালের ৯ ডিসেম্বর। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ সেরে তিনি ২০১৯ সালে ফুলহ্যামে পাড় জমান।

ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ রয়েছে ফারহানের। একইসঙ্গে গত মে মাসে বাংলাদেশও তাকে জাতীয় দলে টানার প্রক্রিয়া শুরু করেছে। ওই সময় আসন্ন সেপ্টেম্বরের উইন্ডোতে ফারহানকে পেতে তার পাসপোর্টের কার্যক্রম চালুর কথা জানিয়েছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

এমনকি তারা নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের দলেও ফারহানকে বিবেচনা করার কথা ভাবছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন