ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ছেলেদের ম্যাচে ধাক্কাধাক্কি থামাতে গিয়ে আহত নারী রেফারি, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
নারী রেফারি মাথিলদে দেমোঁসে। ছবি: সংগৃহীত

ফ্রান্সে একটি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন ২৬ বছর বয়সী নারী রেফারি মাথিলদে দেমোঁসে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) পূর্ব ফ্রান্সের ফোরবাখের শ্লসবের্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় ফরাসি ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ফরচুনা সিটার্ড। ম্যাচে মেৎজ ৩-১ গোলে জয় পেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে রেফারির আহত হওয়ার ঘটনা।

ম্যাচের ৪০তম মিনিটে এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নিলে তা থামাতে এগিয়ে যান রেফারি মাথিলদে দেমোঁসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের আলাদা করার সময় ধাক্কাধাক্কির মধ্যে ভারসাম্য হারিয়ে সজোরে মাঠে ছিটকে পড়ে যান তিনি। ঘটনাস্থলে কয়েক মিনিট পড়ে থাকার পর সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসকরা মাঠে প্রবেশ করে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

চিকিৎসা শেষে খেলা পুনরায় শুরু হলে দেমোঁসে কিছু সময় সহকারী রেফারির দায়িত্ব পালন করেন। তবে বিরতির সময় তিনি মাঠ ছেড়ে যান। দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে দায়িত্ব নেন অন্য এক সহকারী রেফারি।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এ ঘটনায় মাথিলদে দেমোঁসে কনকাশনে (মাথায় আঘাতজনিত মস্তিষ্কের সাময়িক সমস্যা) আক্রান্ত হয়েছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে ফরচুনা সিটার্ড তাদের ওয়েবসাইটে ঘটনাটিকে ‘অস্বাভাবিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করলেও, ম্যাচজয়ী ক্লাব মেৎজ তাদের ম্যাচ-প্রতিবেদনে এ ঘটনার কোনো উল্লেখ করেনি।

আরও পড়ুন

উল্লেখ্য, যে স্থানের সামনে এই ঘটনা ঘটে, মাঠের পাশেই বড় অক্ষরে লেখা ছিল “Respect the Referee” (রেফারিকে সম্মান করুন)। অথচ সেই বার্তার সামনেই রেফারিকে আহত হওয়ার ঘটনায় ফুটবলাঙ্গনে নতুন করে খেলোয়াড়দের আচরণ ও ম্যাচ পরিচালনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
কেএফসিতে সুন্দরী তরুণীর ভিডিও, সোশ্যাল মিডিয়া তোলপাড়
নিষিদ্ধ যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, স্থান-কাল জানে না পুলিশ