ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কাভান সুলেভানের বিশেষ বুটে বাংলাদেশের পতাকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম
কাভান সুলেভানের বিশেষ বুটে বাংলাদেশের পতাকা। ছবি: সংগৃহীত

মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক ঘটিয়ে বিশ্ব ফুটবলকে আগেই তাক লাগিয়ে দিয়েছিলেন ক্যানাভান সুলেভান। এবার আরও এক ব্যতিক্রমী ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের এই বিস্ময়বালক।

ফুটবল বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাসের তৈরি থ্রিডি-প্রিন্টেড বুট পরে মাঠে নেমেছেন ১৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। বুটে পারিবারিক ঐতিহ্য ও শেকড়কে সম্মান জানাতে স্থান দেওয়া হয়েছে তিনটি দেশের জাতীয় পতাকা—বাংলাদেশ, জার্মানি ও যুক্তরাষ্ট্র।

সুলেভানের পায়ের একদম নিখুঁত মাপে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই আধুনিক থ্রিডি বুট। তবে প্রযুক্তির ছোঁয়ার পাশাপাশি বুট জোড়াকে অনন্য করে তুলেছে এর ডিজাইন।

আরও পড়ুন

মাঠে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ইতোমধ্যেই ম্যানচেস্টার সিটির নজর কেড়েছেন এই মার্কিন তরুণ। চুক্তি অনুযায়ী ১৮ বছর বয়স হলেই তার ঠিকানা হবে ইংলিশ জায়ান্টদের ডেরায়।

তবে ফুটবল দক্ষতার পাশাপাশি বুটে বাংলাদেশ ও পারিবারিক শেকড়কে ধারণ করার বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাঝে আলাদা এক উন্মাদনা তৈরি করেছে। এছাড়া কাভানের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ইতিমধ্যেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছে।

এছাড়া আঠারো বছর পূর্ণ হলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে।

আরও পড়ুন

সুলিভান পরিবারের ফুটবল রূপকথায় বাংলাদেশ অধ্যায়টি জড়িয়ে আছে দারুণ এক আবেগে। কাভানের দুই ভাই—রোনান ও ডেক্লান সুলিভান বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে মাঠ কাঁপানোর পথ বেছে নিয়েছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে তাদের যাত্রার শুরুটা হয়েছে রূপকথার মতো, যেখানে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের বড় কাণ্ডারি ছিলেন তারা দুজন। পুরো টুর্নামেন্টে শুরুর একাদশে রোনান আর বদলি নেমে ডেক্লানের দুর্দান্ত ঝলক দেখিয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?
ইংল্যান্ড দল থেকে একসঙ্গে ছিটকে গেলেন পাঁচ ফুটবলার
এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু