ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

সদ্য পর্দা নামা ২০২৬ ফিফা বিশ্বকাপ ম্যাচ দেখার উদ্দেশ্যে কানাডায় গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১৭৫ জন দর্শনার্থী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। এর মধ্যে ১০ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

কানাডার অভিবাসন ও শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইমিগ্রেশন, রিফ্যুজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা’ (আইআরসিসি) প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

গত জুন ও জুলাইয়ে কানাডার টরন্টো এবং ভ্যানকুভারে ফিফা বিশ্বকাপের ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা উপভোগ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৬ হাজার নাগরিককে ভিসা দিয়েছিল কানাডা সরকার।

আরও পড়ুন

বিশ্বকাপের অংশ নেওয়া কোনো খেলোয়াড় বা দলের স্টাফরা এই আশ্রয়ের আবেদন করেছেন কি না, সে বিষয়ে আইআরসিসি স্পষ্ট করে কিছু জানায়নি। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছেন, পরবর্তীতে তাদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, কানাডায় সবচেয়ে বেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন ঘানার নাগরিকরা। ভিজিটর ভিসায় যাওয়া দেশটির অন্তত ২৫ জন নাগরিক এই আবেদন করেছেন। এছাড়া মিসর ও কলম্বিয়ার ১৫ জন করে নাগরিক দেশটিতে আশ্রয়ের পর রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। সেনেগালের ১০ জন এবং ইকুয়েডরের ৫ জন নাগরিকও এই তালিকায় রয়েছেন।

অন্যদিকে, যাদের নিজস্ব জাতীয় দল মূল টুর্নামেন্টে অংশ নেয়নি, এমন দেশ থেকেও অনেকে বিশ্বকাপ দেখতে গিয়ে রাজনৈতিক আশ্রয় দাবি করেছেন। তাদের মধ্যে কেনিয়ার ১৫ জন, চীন, বাংলাদেশ ও নাইজেরিয়ার ১০ জন করে এবং বুরুন্ডি, নেপাল ও পাকিস্তানের ৫ জন করে নাগরিক রয়েছেন।

আইআরসিসির বিবৃতি অনুযায়ী, গত ২০ জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফিফা সংশ্লিষ্ট অস্থায়ী বসবাসের অনুমোদন পাওয়া ২৬ হাজার ১১১ জন ব্যক্তির মধ্যে ১৭৫ জন পরবর্তীতে এই আবেদন জমা দিয়েছেন।

উল্লেখ্য, বিদেশে খেলতে গিয়ে খেলোয়াড়দের পালিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার শঙ্কায় ইতিপূর্বে ইরিত্রিয়ার ফুটবল ফেডারেশন পুরুষ দলকে বাছাইপর্ব থেকেই প্রত্যাহার করে নিয়েছিল।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের