ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

১.২২ বিলিয়ন ইউরো আয়ের অনন্য রেকর্ড রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: রিয়াল মাদ্রিদের ওয়েবসাইট থেকে নেওয়া

বিশ্ব ফুটবলের ইতিহাসে অর্থনৈতিক সাফল্যের নতুন এক মাইলফলক স্পর্শ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রথম কোনো ফুটবল ক্লাব হিসেবে খেলোয়াড় ট্রান্সফার আয় ব্যতীত এক অর্থবছরে (২০২৫-২০২৬) ১,২২১ মিলিয়ন ইউরো (১.২২ বিলিয়ন ইউরো) অপারেটিং রেভিনিউ অর্জনের রেকর্ড গড়েছে তারা।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাবটি। সেই সঙ্গে পুরো অর্থ বছরের আয়ের খাতগুলো পিডিএফ আকারের প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন

অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছে ক্লাবটি। ২০২৫-২০২৬ অর্থবছরে ট্যাক্স ও সোশ্যাল সিকিউরিটি বাবদ রিয়াল মাদ্রিদ মোট ৩৫৪.৮ মিলিয়ন ইউরো রাষ্ট্রীয় রাজকোষে অবদান রেখেছে।

নিচে রিয়াল মাদ্রিদের প্রকাশিত আয়ের ড্রাফটি দেখানো হলো—

রেকর্ড আয় ও প্রবৃদ্ধি:

    • গত অর্থবছরের (২০২৪-২০২৫) তুলনায় আয় বেড়েছে ৩৬ মিলিয়ন ইউরো বা ৩.১%।

    • সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম থেকে আয় ১১% বৃদ্ধি পেয়েছে।

    • নতুন স্পন্সরশিপ চুক্তি ও বাণিজ্যিক কার্যক্রম থেকে আয় ১৭% বেড়েছে।

    • লা লিগা ও কোপা দেল রে-র সম্প্রচার স্বত্ব (TV Revenue) বেড়েছে ৩%।

সর্বকালের সর্বোচ্চ ইবিআইটিডিএ (EBITDA / পরিচালন মুনাফা):

    • প্লেয়ার বিক্রি ছাড়া অপারেটিং প্রফিট দাঁড়ায় ২৪৩ মিলিয়ন ইউরো।

    • খেলোয়াড় বিক্রির মুনাফাসহ মোট ইবিআইটিডিএ (EBITDA) দাঁড়িয়েছে ২৮৭ মিলিয়ন ইউরো, যা ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড।

কর পরবর্তী নিট মুনাফা:

    • সব ধরনের কর ও ব্যয় মেটানোর পর ক্লাবের নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ইউরো (যা আগের বছরের চেয়ে ৮% বেশি)। ২০০০ সাল থেকে টানা প্রতি বছর লাভে থাকার ধারা বজায় রেখেছে তারা।

আর্থিক শৃঙ্খলা ও ঋণের পরিমাণ:

    • ক্লাবের বেতন-রাজস্ব অনুপাত ছিল ৪৬% (যা আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর নির্ধারিত নিরাপদ সীমা ৫০% এর নিচে)।

    • স্টেডিয়াম সংস্কার প্রকল্প বাদ দিলে ক্লাবের নিট ঋণ মাত্র ৯ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে (গত বছর যা ছিল ১২ মিলিয়ন ইউরো)।

স্টেডিয়াম সংস্কার ও জাতীয় কোষাগারে অবদান:

    • বার্নাব্যু স্টেডিয়ামের আধুনিকায়নে এখন পর্যন্ত ১,৪০৮ মিলিয়ন ইউরো বিনিয়োগ করা হয়েছে।

    • ২০২৫-২০২৬ অর্থবছরে স্পেন সরকারের রাজকোষ ও সামাজিক নিরাপত্তায় মোট ৩৫৪.৮ মিলিয়ন ইউরো কর প্রদান করেছে রিয়াল মাদ্রিদ।

আরটিভি/ এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
ইসরায়েলের নির্বাচনে রেকর্ড গড়ার পথে আরব দলগুলো
শেষ উইকেটে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানকে জয় উপহার দিলো শাদাব খান
ডেঙ্গুতে মৃত্যু ৭, রেকর্ড ভর্তি ২২৪৯